• ‘সরকার যদি...’, ধর্মতলায় ‘আরশোলা’দের প্রতিবাদে এসে ক্ষোভ উগরে দিলেন ঋদ্ধি-সুরঙ্গনা
    এই সময় | ২৪ জুলাই ২০২৬
  • দিল্লি, মুম্বই, পাটনা, কোচি....। তালিকার নতুন সংযোজন কলকাতার রাজপথ। নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে পথে নেমেছে তরুণ প্রজন্ম। শুক্রবার সন্ধ্যায় কলকাতা সাক্ষী থাকল সেই প্রতিরোধ, প্রতিবাদের। ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করে উত্তাল হলো ধর্মতলা চত্বর।

    সূর্য অস্তে যেতে তখনও বাকি কিছুটা সময়। ধর্মতলার মোড়ে দলে দলে জ়ড়ো হলো প্রতিবাদীরা। যতদূর দেখা যায় চোখে পড়ে আকাশের দিকে উঁচিয়ে রাখা মুষ্টিবদ্ধ হাত। কানে আসে মুর্হুমুর্হু শ্লোগান। প্রায় সকলের হাতেই প্ল্যাকার্ড। চারিদিকে পোস্টারে পোস্টারে ছয়লাপ। দলে দলে ভাগ নিয়ে নিজেদের মতো করে চলছে প্রতিবাদ। কিছু দল রাস্তায় বসেই স্লোগান দিচ্ছে। এই জনস্রোতের মাঝে দেখা গেল ঋদ্ধি সেন এবং সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়কে।

    প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষাব্যবস্থার বেহাল দশার দাবিতে দেশজুড়ে যে আন্দোলন চলছে, সেটাকে কী ভাবে দেখছেন ঋদ্ধি? অভিনেতা বলেন, 'এই আন্দোলনের ফলে সরকার যদি এটার বিরুদ্ধে পদক্ষেপ করে, তা হলে সেটাকে স্বাগত। কিন্তু এটা ঘটতে এতদিন সময় লাগল কেন? কিন্তু ছাত্রদের এই জনরোষ তো ভুল নয়। ভবিষ্যতের প্রশ্ন।' পাশাপাশি ছাত্রদের উপর লাঠিচার্জের প্রসঙ্গ টেনে ঋদ্ধি বলেন, ' এত বিল আসছে, অথচ ছাত্ররা শান্তিপূর্ণ অবস্থান করলে সেটার কী বিল আসবে, সেটাই জানতে চাই আমরা।'
  • Link to this news (এই সময়)