মালদহে বিএসএফ ক্যাম্পে গুলিকাণ্ড! দুই জওয়ান খুনের ঘটনায় অভিযুক্ত বিএসএফ সদস্য গ্রেফতার
News18 বাংলা | ২৪ জুলাই ২০২৬
মালদহের বৈষ্ণবনগরের বিএসএফ ক্যাম্পে দুই জওয়ানকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত বিএসএফ জওয়ান শিবম কুমার মিশ্রকে গ্রেফতার করেছে পুলিশ। গুলিকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করা হয়েছে। শুক্রবার ধৃত জওয়ানকে মালদহ জেলা আদালতে তোলা হয়। ঘটনার প্রকৃত কারণ জানতে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে তদন্তকারী সংস্থা।
আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকরা খুনের কারণ জানতে চাইলে অভিযুক্ত শিবম কুমার মিশ্র কোনও মন্তব্য করেননি। প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে মালদহের বৈষ্ণবনগরে বিএসএফের হেডকোয়ার্টারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযোগ, ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম কুমার মিশ্র আচমকাই গুলি চালান। এতে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়ে আরও এক জওয়ান গুরুতর আহত হন। তিনি বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনার পর অন্যান্য বিএসএফ জওয়ানরা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। রাতভর জিজ্ঞাসাবাদের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক অবসাদ বা হতাশা থেকে এই গুলিকাণ্ড ঘটে থাকতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। ১১৯ নম্বর ব্যাটালিয়নের জওয়ান শিবম কুমার মিশ্র আচমকাই গুলি চালান। এতে ৭১ নম্বর ব্যাটালিয়নের দুই বিএসএফ জওয়ানের মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়ে আরও এক জওয়ান গুরুতর আহত হন। তিনি বর্তমানে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তকারীরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যের কারণ এবং অন্য কোনও দিক রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন।