• মোমো-চাওমিন-রোল-বিরিয়ানি সহযোগে জগন্নাথের ছাপান্নভোগ
    আজকাল | ২৪ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সোজা রথে নদিয়ার মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরের পঞ্চতত্ত্ব মন্দিরে জগন্নাথদেব পদার্পণ করেন, তার অস্থায়ী মাসির বাড়িতে। এরপর থেকে বিভিন্ন ব্যঞ্জনের পদ দিয়ে জগন্নাথদেব বলরাম এবং দেবী সুভদ্রাকে ভোগ নিবেদন করেন ইসকনের সাধুসন্তরা। 

    ১৭ তারিখ থেকে ২৩ তারিখ পর্যন্ত প্রতিদিন জগন্নাথদেবকে ৫৬ ভোগ নিবেদন করা হয়, যার মধ্যে অন্যতম বিদেশি খাবার। রয়েছে পাস্তা, মোমো, চাওমিন, রোল, বিরিয়ানি-সহ একাধিক খাবার। বিদেশি ভক্তরা জগন্নাথদেবকে সেবা দেওয়ার জন্য তাদের দেশের সেরা সেরা খাবার নিজের হাতে রান্না করে নিবেদন করেন। 

    জগন্নাথ দেব ভোজন রসিক, তার জন্য থাকে সমস্ত রকমের ফল এবং নানান ধরনের মিষ্টান্ন। তার প্রিয় মালপোয়া ও কাঠাল। প্রভু কাঁঠাল খেতে ভালবাসেন তাই মাসির বাড়িতে তাঁর সেবার জন্য কোনওরকম ত্রুটি রাখেন না ইসকন কর্তৃপক্ষ। তাঁকে নিবেদন করা হয় ৫৬ ভোগ। তিন ভাই-বোনমাসির বাড়িতে থাকাকালীন এতটাই আদর আপ্যায়ন করা হয়যে তাঁরা আর বাড়ি ফিরতে চান না। 

    কথিত আছে জগন্নাথদেব মাসির বাড়িতে আপ্যায়ন পেয়ে আর বাড়িতে ফিরতে চাইছিলেন না। তখন তাঁর আহার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর জগন্নাথদেব উল্টো রথের দিন ফিরে যান নিজের বাড়িতে। সেই প্রথা মেনেই ইসকন কর্তৃপক্ষ জগন্নাথ দেবের সেবার আয়োজন করে চলেছেন।
  • Link to this news (আজকাল)