• সন্ত্রাস দমনে বাংলায় নতুন এনআইএ থানা, ক্যাবিনেট বৈঠকে গৃহীত প্রস্তাব
    প্রতিদিন | ২৩ জুলাই ২০২৬
  • বাংলায় হবে জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ-র থানা। বুধবার ক্যাবিনেট বৈঠকে প্রস্তাব গৃহীত হয়েছে। দ্রুত এই সংক্রান্ত কাজ শুরু হবে। এ ছাড়াও ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার দেওয়ার লক্ষ্যে উত্তর দিনাজপুরের চোপড়া ব্লক ও থানার অন্তর্গত ফতেহাবাদ মৌজার অধীনস্থ ০.৫৮৮ একর সরকারি জমি চিরস্থায়ী হস্তান্তরের প্রস্তাব গৃহীত হয়েছে। পাশাপাশি নদিয়ার গোপালপুরে বিএসএফের বিওপি নাতনা ৫৬ ব্যাটালিয়নের প্রতিষ্ঠার জন্য বিএসএফকে ০.৪২ একর খাস জমি চিরস্থায়ী হস্তান্তরের প্রস্তাবও গৃহীত হয়েছে। বিভিন্ন জেলায় বিএসএফকে জমি দেওয়া হবে।

    সল্টলেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সদর কার্যালয় রয়েছে। এখন সেখান থেকেই সমস্ত কাজ পরিচালনা করা হয়। এবার একটি থানা করা হবে বলে প্রস্তাব গৃহীত হয়েছে। অতি দ্রুত সমস্ত সরকারি প্রক্রিয়া শেষের পর থানা নির্মাণের কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। তবে সেই থানাটি কোথায় হবে তা জানা যায়নি। তাড়াতাড়ি তা জানানো হবে।

    উল্লেখ্য, রাজ্যের একাধিক মামলার তদন্ত করছে জাতীয় তদন্তকারী সংস্থা। পূর্ব সরকারের আমলে একাধিক মামলার তদন্ত করছেন আধিকারিকরা। নতুন করে বিভিন্ন মামলায় তদন্ত শুরু করছেন এনআইএ-য়ের আধিকারিকরা। সব দিক বিবেচনা করে এবার নতুন থানার তৈরির প্রস্তাব গৃহীত হয়েছে ক্যাবিনেট বৈঠকে।
  • Link to this news (প্রতিদিন)