• মেরিন ড্রাইভের আদলে সমুদ্র সৈকত বরাবর মখমলে রাস্তা, বকখালিতে বিরাট পরিবর্তন, কম খরচে 'ডবল' ফুর্তি
    News18 বাংলা | ২৩ জুলাই ২০২৬
  • বকখালিতে মেরিন ড্রাইভের আদলে সমুদ্রসৈকত বরাবর রাস্তা তৈরি হচ্ছে। যা দেখে খুশি পর্যটকরা সমুদ্রের একেবারে তীর বরাবর এই রাস্তা কাছে টানছে সকলকে। এর ফলে বকখালির আকর্ষণ আরও বাড়তে চলেছে। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার অন্তর্গত বকখালি সংলগ্ন নদীবাঁধে প্রায় দেড় কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তা হবে। ইতিমধ্যেই রাস্তার ভিত্তি তৈরির জন্য ইট বসানোর কাজ চলছে। এই প্রকল্প সম্পূর্ণ হলে বকখালি পর্যটকদের কাছে নতুনরূপে খুলে যাবে।

    এছাড়াও বকখালি সমুদ্রসৈকত ঘুরে হেনরি আইল্যান্ডেও এই যাওয়া যাবে অদূর ভবিষ্যতে। নতুন নদীবাঁধের রাস্তা চালু হলে সেই দূরত্ব উল্লেখযোগ্যভাবে কমে যাবে এবং দুই পর্যটন কেন্দ্রের মধ্যে যাতায়াত অনেকটাই সুবিধাজনক হবে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কংক্রিট রাস্তা নির্মাণ শেষ হলে ওই পথে পরিবেশবান্ধব ব্যাটারিচালিত গাড়ি চলাচলের পরিকল্পনাও রয়েছে। ফলে পর্যটকরা সমুদ্রের মনোরম পরিবেশ উপভোগ করতে করতে অল্প সময়েই হেনরি আইল্যান্ডে পৌঁছে যেতে পারবেন।

    প্রতিবছর দূর-দূরান্ত থেকে অসংখ্য পর্যটক বকখালিতে বেড়াতে আসেন। নতুন এই যোগাযোগ ব্যবস্থা চালু হলে পর্যটনের আরও প্রসার ঘটবে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের আশা, এই প্রকল্প বাস্তবায়িত হলে বকখালি-হেনরি আইল্যান্ড পর্যটন চক্র আরও আকর্ষণীয় হয়ে উঠবে এবং এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে যেটুকু রাস্তা হয়েছে তা দেখতেও প্রচুর পর্যটক আসছেন।

    এ প্রসঙ্গে মানসী হালদার জানিয়েছেন, এই নতুন রাস্তা নতুন সরকারের আমলে তৈরি হয়েছে, যা দেখতে খুব ভাল লাগছে। বকখালি দেখে আনন্দ পাওয়া যাচ্ছে। বকখালির পর্যটন নিয়ে আশাবাদী সাগরের বিধায়ক সুমন্ত মন্ডল। তিনি জানিয়েছেন যা পরিকল্পনা নেওয়া হয়েছে আগামীতে বকখালিও, দিঘা, মন্দারমণির সারিতে স্থান পাবে।
  • Link to this news (News18 বাংলা)