• চলতি মাসেই আমূল বদলে যাচ্ছে মেট্রোর সময়সূচি
    আজকাল | ২৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: যাত্রীদের জন্য সুখবর। কলকাতা মেট্রোর টাইম টেবিলে বড় পরিবর্তন। জানা গিয়েছে, ব্লু লাইন এবং গ্রিন লাইনের মেট্রোর টাইম টেবিলে বড় পরিবর্তন আনতে চলেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

    মেট্রো সূত্রে খবর, এতদিন ব্লু লাইনে দক্ষিণেশ্বর থেকে প্রথম মেট্রো ছাড়ত সকাল ৬.৫৫ নাগাদ। এবার থেকে সকাল ৬টা নাগাদ ছাড়বে দিনের প্রথম মেট্রো এবং এই নতুন সময়সূচি দুই প্রান্তেই কার্যকর হচ্ছে।

    অন্যদিকে, শেষ মেট্রোর সময়সূচিতেও বদল। ব্লু লাইনে শেষ মেট্রো ছাড়ত রাত ৯.৩৯ নাগাদ। এবার থেকে রাত ১০.৩০ নাগাদ ছাড়বে শেষ মেট্রো। গ্রিন লাইনেও পরিষেবায় বদল এসেছে।

    ভোর ৬.৪১ মিনিটের বদলে দিনের প্রথম মেট্রো মিলবে ভোর ৬টা নাগাদ। হাওড়া ময়দান-সেক্টর ফাইভ শাখায় এবার থেকে শেষ মেট্রো মিলবে রাত ১০.৩০ নাগাদ।

    পাশাপাশি, দুই শাখাতে মেট্রোর সংখ্যাও বাড়ানো হবে। তবে কলকাতা মেট্রোর তরফে বিস্তারিত সূচি বা কতক্ষণ অন্তর মেট্রো চলবে সেই সম্পর্কেও এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। তবে চলতি মাসেই এই নতুন সময়সূচি চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

    (বর্তমান যুগে খুব দ্রুত মানুষের কাছে খবর পৌঁছে যায়। কিন্তু এই দ্রুততার কারণে অনেক সময় সঠিক খবর পৌঁছনো যায় না। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক। তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আজকাল ডট ইনে। এই খবরটি দ্রুত আপডেট করা হবে।)
  • Link to this news (আজকাল)