• ভরসন্ধ্যায় রিপন স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড
    আজকাল | ২৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: বুধবার ভরসন্ধ্যায় ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। জানা গিয়েছে, রিপন স্ট্রিটের একটি গাড়ির গ্যারেজে আগুন লাগে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে।

    ইতিমধ্যেই, ঘটনাস্থলে পৌঁছেছে ৫টি ইঞ্জিন। তবে কী থেকে আগুন লেগেছে তা এখন স্পষ্ট নয়। আগুন নেভানোর কাজ শুরু করে দিয়েছেন দমকল কর্মীরা।

    জানা গিয়েছে, বুধবার সন্ধ্যা নাগাদ ১৭৪ নম্বর রিপন স্ট্রিটের একটি গাড়ির শোরুমে আচমকা আগুন লাগে। গোটা এলাকা কালো ধোয়ায় ঢেকে যায়। গ্যারেজের ভিতরে থাকা একটি গাড়ি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

    স্থানীয় সূত্রে খবর, এক স্থানীয় বাসিন্দা প্রথম গ্যারেজের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন। এরপর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। জানা গিয়েছে, গ্যারেজে বেশ কিছু দাহ্য পদার্থ মজুত ছিল।

    সে কারণে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। ঘিঞ্জি এলাকা হওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকলে। 

    খবর পেয়ে ঘটনাস্থলে দমকলে পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। তবে কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে।
  • Link to this news (আজকাল)