• সিটি সেন্টার মেট্রো স্টেশনে ফাটল! কী জানাল মেট্রো?
    আজকাল | ২৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: সিটি সেন্টার মেট্রো স্টেশনের একটি পিলারে দেখা গিয়েছে ফাটল। এই খবর সংবাদমাধ্যমের একাংশে প্রকাশিত হওয়ার পরেই ঘটনাস্থলে ছুটে যান মেট্রো আধিকারিকরা।

    কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন মেট্রো রেলের মুখ্য ইঞ্জিনিয়ার, সিনিয়র আধিকারিক এবং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের একটি দল।

    ইতিমধ্যেই পিলারটির কারিগরি পরীক্ষা ও বিস্তারিত পর্যালোচনা শুরু হয়েছে। মেট্রো কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে অংশে ফাটল দেখা যাচ্ছে সেটি মূল কাঠামো নয়, বরং বাইরের ক্ল্যাডিং (Cladding) অংশে রয়েছে।

    মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফাটলটি স্টেশনের মূল কাঠামোর উপর কোনও প্রভাব ফেলেনি। প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সিটি সেন্টার মেট্রো স্টেশন সম্পূর্ণ নিরাপদ।

    গ্রিন লাইন মেট্রোর চলাচলের ক্ষেত্রেও কোনও বাধা নেই। মেট্রো কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেট্রো পরিষেবা স্বাভাবিকভাবেই চলছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, ক্ল্যাডিংয়ে যে ফাটল ধরা পড়েছে, তা দ্রুত মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    কলকাতা মেট্রোর সিপিআরও এস.এস.কান্নান জানিয়েছেন, ‘গ্রিন লাইনে সিটি সেন্টার মেট্রো স্টেশনে ক্র্যাক আছে বলে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ইমিডিয়েটলি আমাদের চিফ ইঞ্জিনিয়ার, সিনিয়র ইঞ্জিনিয়ার্স, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স। ওরা স্পটে রিচ করে গেছেন। ওরা এক্সামিন করছে, টেকনিক্যাল স্টাডি হবে। ইন দা মেইন টাইম আমাদেরকে ওখান থেকে টেলিফোনে প্রিলিমিনারি ইনফরমেশন জানানো হল। এটা অনলি ক্লাডিং সুপারফিশিয়াল ক্লাডিং আছে। চিন্তার কোনও কারণ নেই। মেট্রো পরিষেবাও স্বাভাবিক আছে।’
  • Link to this news (আজকাল)