• এ বার ভোর ৬টা থেকে মেট্রো, লাস্ট মেট্রো কখন?
    এই সময় | ২৩ জুলাই ২০২৬
  • Big Breaking: আরও আগে মিলবে মেট্রো। নিত্যযাত্রীদের সুবিধার কথা ভেবে প্রথম মেট্রোর সময় আরও এগিয়ে আনল মেট্রো কর্তৃপক্ষ। শেষ মেট্রোর সময়ও অনেকটা পিছিয়ে গেল।

    ভোর ৬টা থেকে ব্লু লাইনে মেট্রো পাওয়া যাবে। এতদিন সকাল ৬টা ৫০ মিনিটে পাওয়া যেত প্রথম মেট্রো। ব্লু লাইনে শেষ মেট্রো মিলবে রাত ১০:৩০ মিনিট পর্যন্ত।

    গ্রিন লাইনে প্রথম মেট্রো ভোর ৬টা থেকে পাওয়া যাবে। এই লাইনে শেষ মেট্রো পাওয়া যাবে রাত ১০টা ৩০ মিনিটে। এর আগে রাত ১০টা ৫ মিনিটে লাস্ট মেট্রো ছিল এই লাইনে।

    ২৭ জুলাই থেকে শুরু হবে মেট্রোর নতুন টাইমটেবিল

    যাত্রীদের আরও উন্নত সংযোগ এবং বাড়তি সুবিধা দিতে Metro Railway আগামী ২৭ জুলাই ২০২৬ থেকে Blue Line এবং Green Line-এ ট্রেন পরিষেবা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষামূলক ভিত্তিতে (Experimental Basis) এই নতুন সময়সূচি এবং বর্ধিত পরিষেবা চালু হবে।

    Blue Line

    প্রথম ট্রেন: সকাল ৬:০০টা (আগে ছিল ৬:৫০টা)

    শেষ ট্রেন: রাত ১০:৩০টা (আগে ছিল ৯:৪৪টা)

    Green Line

    প্রথম ট্রেন: সকাল ৬:০০টা (আগে ছিল ৬:৩৯টা)

    শেষ ট্রেন: রাত ১০:৩০টা (আগে ছিল ১০:০৫টা)

    Blue Line

    সোমবার থেকে শুক্রবার: ২৭২টি পরিষেবা (আগে ছিল ২৬০টি)

    শনিবার: ২৫৮টি পরিষেবা (আগে ছিল ২৪৬টি)

    রবিবার: ১৫৮টি পরিষেবা (আগে ছিল ১৫২টি)

    Green Line

    সোমবার থেকে শুক্রবার: ২৩৬টি পরিষেবা (আগে ছিল ২২৮টি)

    শনিবার: ২১২টি পরিষেবা (আগে ছিল ২০৪টি)

    রবিবার: ১১১টি পরিষেবা (আগে ছিল ১০৮টি)

    রবিবারের পরিষেবা

    রবিবার, Blue Line এবং Green Line— উভয় লাইনে সকাল ৯:০০টা থেকে রাত ১০:৩০টা পর্যন্ত Metro পরিষেবা পাওয়া যাবে।A

    FAQ:

    ব্লু লাইনে প্রথম মেট্রো কখন?

    সোম থেকে শনিবার সকাল ৬টায় প্রথম মেট্রো। রবিবার সকাল ৯টা প্রথম মেট্রো

    ব্লু লাইনে শেষ মেট্রো কখন?

    সোম থেকে শনিবার রাত ১০টা ৩০ মিনিটে শেষ মেট্রো। রবিবার রাত ১০টা ৩০ মিনিটে শেষ মেট্রো।

    গ্রিন লাইনে প্রথম মেট্রো কখন?

    সোম থেকে শনিবার সকাল ৬টায় প্রথম মেট্রো। রবিবার সকাল ৯টা প্রথম মেট্রো

    গ্রিন লাইনে শেষ মেট্রো কখন?

    সোম থেকে শনিবার রাত ১০টা ৩০ মিনিটে শেষ মেট্রো। রাত ১০টা ৩০ মিনিটে শেষ মেট্রো।

  • Link to this news (এই সময়)