• ছাত্রদের স্বার্থে প্রশ্নপত্র ফাঁস নিয়ে সংসদে আলোচনা: নাড্ডা
    এই সময় | ২৩ জুলাই ২০২৬
  • Big Breaking: নিট-সহ আরও নানা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ক্ষোভে ফুটছেন পডুয়ারা। দিল্লির বুকে চলছে আন্দোলন। এ বার প্রশ্নফাঁস ইস্যুতে সংসদে আলোচনার বার্তা দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, সংসদে এই বিষয়ে আলোচনা করতে চান তাঁরা। তার জন্য বিরোধীদের বার্তা দিয়েছেন তিনি। নাড্ডা বলেন, ‘বিএসিতে সব দল মিলে আলোচনার সময় স্থির করুক, আমরা ১০ ঘণ্টা -১২ ঘণ্টা ধরে আলোচনা করব। সময় স্থির করুক বিরোধী শিবির। পড়ুয়ারা আমাদের সবার সন্তান, দেশের ভবিষ্যৎ।’

    বুধবারই সাংবাদিক সম্মেলন করে বিরোধী দলনেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন গত ১০ বছরে ১৫২টি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে। পাল্টা মন্ত্রী জেপি নাড্ডার অভিযোগ, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, তেলেঙ্গানা, কেরালা, কর্ণাটক, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ুতে আগে পেপার লিক হয়েছে - এই রাজ্যগুলিতে বিরোধী দলের সরকার ছিল। রাহুল যে দাবি করেছেন, সেটা তদন্তের বিষয় বলেও জানিয়েছেন তিনি। রাহুল গান্ধী উদ্দেশ্য ছাত্রদের ভালোর জন্য নয় বলেও অভিযোগ তাঁর। তাঁর দাবি, ‘রাহুল গান্ধী রাজনৈতিক ফায়দা তুলছেন, পড়ুয়াদের স্বার্থ দেখছেন না।’

    সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা জানার জন্য তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানিয়েছেন মন্ত্রী। ওয়াংচুককে অনশন প্রত্যাহারের জন্য অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জেপি নাড্ডা বলেন, ‘সোনম ওয়াংচুকের চিঠির উত্তর দেবো আমরা।’

  • Link to this news (এই সময়)