• লিভ ইন সম্পর্কের ভয়ঙ্কর পরিণতি! নিউটাউনে চাঞ্চল্য
    আজকাল | ২১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: চার মাস ধরে সহবাস। লিভ ইন সম্পর্কের ফের ভয়ঙ্কর পরিণতি! এবার খাস এই রাজ্যেই শিউরে ওঠা কাণ্ড। ফ্ল্যাট থেকে উদ্ধার তরুণীর ঝুলন্ত দেহ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছে তাঁর লিভ ইন সঙ্গীর দেহ‌। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

    আজ নিউটাউন চন্ডিবেড়িয়াতে এক তরুণীর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর দেহ উদ্ধার করেছে পুলিশ। তরুণীর লিভ ইন সঙ্গীকেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তদন্ত শুরু করেছে নিউটাউন থানার পুলিশ।

    পুলিশ জানিয়েছে, আজ চন্ডিবেড়িয়াতে এক ফ্ল্যাট থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে তৃষা সাহা(২৫) নামের এক তরুণীর। চার মাস আগে লিভ ইন পার্টনার হিসেবে থাকতে শুরু করেছিলেন সৌভিক রায় নামের এক যুবকের সঙ্গে। এদিন সৌভিককেও রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। হাসপাতলে এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন তিনি। 

    মৃত্যুর কারণ এখনও পুলিশের কাছে স্পষ্ট নয় যদিও। পুলিশের প্রাথমিক অনুমান, সম্পর্কে ঝামেলার কারণে এই ঘটনা হতে পারে। তরুণীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কিনা পুলিশের পক্ষ থেকে তাও খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে দেখা হচ্ছে মারধর করে তৃষাকে ঝুলিয়ে দিয়ে, আত্মহত্যার চেষ্টা করেছেন কিনা সৌভিক, তাও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে।
  • Link to this news (আজকাল)