নিউ জলপাইগুড়ি ইয়ার্ডে আধুনিকীকরণের কাজ, ২৬-২৮ জুলাই একাধিক ট্রেন বাতিল-রুট ও সময়সূচিতে বদল
News18 বাংলা | ২০ জুলাই ২০২৬
রেল পরিকাঠামোর আধুনিকীকরণের ধারাবাহিকতায় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে আরও একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। কাটিহার ডিভিশনের অন্তর্গত নিউ জলপাইগুড়ী ইয়ার্ডে মাল্টি সেকশন ডিজিটাল এক্সেল কাউন্টার (এমএসডিএসি) কমিশনিংয়ের কাজ ২৬ থেকে ২৮ জুলাই, ২০২৬-এর মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থাটি ট্রেন শনাক্তকরণের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে, পরিচালনগত সুরক্ষা ও সামগ্রিক কার্যকারিতা বৃদ্ধি করবে এবং এই অঞ্চলের অন্যতম ব্যস্ত রেলওয়ে ইয়ার্ডের মধ্য দিয়ে ট্রেন চলাচলের প্রক্রিয়াকে আরও সুগম ও নির্বিঘ্ন করে তুলবে। কমিশনিং-এর কাজ সূচারূরূপে সম্পন্ন করার লক্ষ্যে, কয়েকটি ট্রেন পরিষেবার সময়সূচি সাময়িকভাবে পরিবর্তন করা হচ্ছে, যার বিস্তারিত বিবরণ নিচে দেওয়া হলো:
ট্রেন পরিষেবা বাতিলকরণ:
• ট্রেন নং. ৫৫৭৪৯/৫৫৭৫০ (নিউ জলপাইগুড়ী – হলদিবাড়ী – নিউ জলপাইগুড়ী) ২৮ জুলাই, ২০২৬ তারিখে প্যাসেঞ্জার ট্রেনটি বাতিল থাকবে।
আংশিক ট্রেন পরিষেবা বাতিলকরণ:
• ট্রেন নং. ২২৩০১ বন্দে ভারত এক্সপ্রেস (হাওড়া – নিউ জলপাইগুড়ী) ২৮ জুলাই, ২০২৬ তারিখে ট্রেনটির যাত্রা কিষাণগঞ্জে বাতিল করা হবে। ফলস্বরূপে, কিষাণগঞ্জ ও নিউ জলপাইগুড়ীর মধ্যে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।
• ট্রেন নং. ২২৩০২ (নিউ জলপাইগুড়ী – হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস)২৮ জুলাই, ২০২৬ তারিখে কিষাণগঞ্জ থেকে যাত্রা শুরু করবে। ফলস্বরূপে, নিউ জলপাইগুড়ী ও কিষাণগঞ্জের মধ্যে ট্রেন পরিষেবা বাতিল থাকবে।
ট্রেনের সময়সূচি পরিবর্তন:
• ট্রেন নং. ১৪০৩৭ (শিলচর – নিউ দিল্লী) এক্সপ্রেস ২৭ জুলাই, ২০২৬ তারিখে ট্রেনটি ১৯:১০ ঘন্টার পরিবর্তে ২১:১০ ঘন্টায় শিলচর থেকে যাত্রা শুরু করবে।
• ট্রেন নং. ১২৫১০ (গুয়াহাটি – এসএমভিটি বেঙ্গালুরু) এক্সপ্রেস ২৮ জুলাই, ২০২৬ তারিখে ট্রেনটি ০৬:১৫ ঘন্টার পরিবর্তে ০৭:৪৫ ঘন্টায় গুয়াহাটি থেকে যাত্রা শুরু করবে।
• ট্রেন নং. ১৩১৪২ (নিউ আলিপুরদুয়ার – শিয়ালদহ) এক্সপ্রেস ২৮ জুলাই, ২০২৬ তারিখে ট্রেনটি ১১:৫০ ঘন্টার পরিবর্তে ১২:৫০ ঘন্টায় নিউ আলিপুরদুয়ার থেকে যাত্রা শুরু করবে।
ট্রেনের পথ পরিবর্তন:
• ট্রেন নং ২০৫০৪ এবং ট্রেন নং ১২৪২৪ (নিউ দিল্লী – ডিব্রুগড়) রাজধানী এক্সপ্রেস, ট্রেন নং ২০৫০৫ এবং ১২৪২৩ (ডিব্রুগড় – নতুন দিল্লী) রাজধানী এক্সপ্রেস এবং ট্রেন নং ২০৫০১ (আগরতলা – আনন্দ বিহার টার্মিনাল) তেজস রাজধানী এক্সপ্রেস ২৭ জুলাই ২০২৬ তারিখে আলুয়াবাড়ি রোড-ঠাকুরগঞ্জ-শিলিগুড়ি-গুলমা হয়ে ডাইভার্ট করা হবে। এই ট্রেনগুলোর পথ পরিবর্তনের সময় নিউ জলপাইগুড়ী হয়ে না গিয়ে শিলিগুড়ি জংশনে সাময়িকভাবে থামবে।
ট্রেন পরিসেবার নিয়ন্ত্রণ:
• ট্রেন নং. ১৫৬৩১ (বারমের – গুয়াহাটি) এক্সপ্রেস ২৬ জুলাই, ২০২৬ তারিখে ট্রেনটির যাত্রার সময়সূচি প্রায় ৬০ মিনিট পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে।