• বিশ্বকাপ ফাইনালের জ্বর, ব্যারাকপুরে ২১ কেজির ক্ষীরের মেসি, সঙ্গে ‘আর্জেন্তিনা রসগোল্লা’
    এই সময় | ২০ জুলাই ২০২৬
  • ফুটবল বিশ্বকাপের ফাইনালে মহাযুদ্ধ। মুখোমুখি লিয়োনেল মেসির আর্জেন্তিনার সঙ্গে ইয়ামালের স্পেন। কার মাথায় উঠবে জয়ের মুকুট? আর সেই উত্তেজনার পারদকে আরও বাড়িয়ে দিতে অভিনব উদ্যোগ ব্যারাকপুরের এক মিষ্টির দোকানে। লিওনেল মেসির আদলে সেখানে তৈরি করা হয়েছে ক্ষীরের এক বিশাল মূর্তি, যার ওজন প্রায় ২১ কেজি। শুধু তাই নয়, আর্জেন্তিনার জার্সির সঙ্গে মিলিয়ে ওই দোকানে তৈরি করা হয়েছে নীল-সাদা রঙের বিশেষ ‘আর্জেন্তিনা রসগোল্লা’। ফাইনালের আগে মিষ্টির স্বাদ চেখে দেখতে ব্যারাকপুরের এই মিষ্টির দোকানে এখন তিল ধারণের জায়গা নেই।

    এটি নীল-সাদা রঙের একটি বিশেষ রসগোল্লা, যা আর্জেন্তিনা ফুটবল দলের জার্সির রঙের অনুকরণে তৈরি করা হয়েছে।

    গোবরডাঙার সরকারপাড়া এলাকায় একটি ফ্যান পার্ক তৈরি হয়েছে। সেখানে জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ফাইনাল দেখার ব্যবস্থা রয়েছে এবং প্রায় ২০০ জন একসঙ্গে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন।

    ফাইনালে মুখোমুখি দুই শক্তিশালী দল। একদিকে অভিজ্ঞ তারকাদের আর্জেন্তিনা, অন্যদিকে দুর্দান্ত ছন্দে থাকা স্পেন। তাই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

    মিষ্টির দোকানের কর্ণধার অভীক ঘোষ জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপের আবহে ক্রেতাদের বাড়তি আনন্দ দিতেই এই পরিকল্পনা। তিনি বলেন, ‘এর আগে ক্ষীর দিয়ে মেসির একটি মূর্তি বানিয়ে পাঠানো হয়েছিল ঝাড়খণ্ডে। সেই মূর্তির ওজন ছিল ২৭ কেজি। এ বার দোকানেই ক্ষীর দিয়ে মেসির মূর্তি বানিয়ে রাখা হয়েছে।’ দোকান কর্তৃপক্ষের আশা, ম্যাচ শুরু হওয়ার পরে এই বিশেষ রসগোল্লার চাহিদা আরও বাড়বে।

    অন্য দিকে, বিশ্বকাপের ফাইনাল ঘিরে বিশেষ উন্মাদনা গোবরডাঙার সরকারপাড়া এলাকায়। সেখানে স্থানীয়রা মিলে এলাকার রাস্তা সাজিয়ে তুলেছেন বিখ্যাত ফুটবলারদের কাট-আউট দিয়ে। এমনকী আমেরিকার আদলে সেখানে তৈরি করা হয়েছে একটি ফ্যান পার্ক। সেখানে ব্যবস্থা করা হয়েছে জায়ান্ট স্ক্রিনে খেলা দেখার। একসঙ্গে প্রায় ২০০ জন সমর্থক একসঙ্গে বসে খেলা দেখতে পারবেন সেখানে। এমনকী, বৃষ্টিতে যাতে কোনও সমস্যা না হয় তার জন্য শেডের ব্যবস্থাও করা হয়েছে।

    বিশ্বকাপের ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে বলে মনে করেছেন ফুটবল প্রেমীদের একাংশ। এক দিকে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে তরুণ তুর্কিদের দল স্পেন। অন্যদিকে, গ্রুপ পর্ব থেকে দুর্দান্ত পারফর্ম করে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্তিনা। রবিবার রাতে (IST) বিশ্বকাপ ট্রফি জয়ের মেগা ফাইট দেখতে মুখিয়ে রয়েছে আপামর ফুটবল দুনিয়া। আর্জেন্তিনার সমর্থক বেশি হলেও স্পেনের তরুণ ফুটবলাররা যে ভাবে খেলছেন, তাতে মেসিদের লড়াই যে সহজ হবে না, তা মেনে নিয়েছেন ফুটবল বিশেষজ্ঞরা।

    মূর্তিটি ক্ষীর দিয়ে তৈরি করা হয়েছে।

    মূর্তিটির ওজন প্রায় ২১ কেজি।

    ফুটবল বিশ্বকাপের আবহে ক্রেতাদের বাড়তি আনন্দ দেওয়া এবং উৎসবের পরিবেশ তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

    প্রদত্ত তথ্য অনুযায়ী, ফাইনালে আর্জেন্তিনা ও স্পেন মুখোমুখি হয়েছে।

    ফুটবল বিশেষজ্ঞদের মতে, আর্জেন্তিনা সমর্থকের সংখ্যা বেশি হলেও স্পেনের তরুণ ফুটবলারদের বর্তমান পারফরম্যান্সের কারণে ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • Link to this news (এই সময়)