• রাজ্যের মানচিত্র থেকে মুছে যাবে আস্ত গ্রাম! জয়ন্তীর ঠিকানা বদল, কেন? বড় উদ্যোগ বনমন্ত্রীর
    News18 বাংলা | ১৯ জুলাই ২০২৬
  • ঠিকানা বদল হচ্ছে জয়ন্তীর। জয়ন্তী নদীর পাশে বনের ছোট গ্রাম আর থাকবে না। রাজ্যের মানচিত্র থেকে বিলুপ্ত হচ্ছে জয়ন্তী। তারই উদ্যোগ জোর কদমে নিয়েছেন বন মন্ত্রী৷

    একডাকে সবাই চেনেন জয়ন্তীকে। বক্সা টাইগার রিজার্ভের বনবস্তি জয়ন্তী। একসময় এখানে রেল গাড়ি ছুটত। ডলোমাইট উঠত। জমজমাট জয়ন্তী এখন ক্ষয়িষ্ণু বন গ্রাম। কিন্তু সেই শেষ চিহ্নটাও থাকবে না। উঠে যাচ্ছে জয়ন্তী বন গ্রাম। জয়ন্তী বন গ্রামকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ভাটপাড়া চা বাগানের কাছে বনছায়া গ্রামে। যেখানে আগে বক্সার দুই গ্রাম ভুটিয়াবস্তি ও গাঙ্গুটিয়াকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে জয়ন্তীকে বলে জানিয়েছেন বন মন্ত্রী মনোজ কুমার ওরাওঁ।

    পরিবার পিছু ১৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও ৮ ডেসিমেল জমি দিয়ে গাঙ্গুটিয়া ও ভুটিয়া বস্তিকে সরিয়েছিল প্রশাসন। একই প্যাকেজ চায় জয়ন্তী। জয়ন্তীতে মোট ৭১৭ জন ভোটার রয়েছে। এর মধ্যে ৬৯০ জন ভোটারই সই করে জয়ন্তী থেকে সরে যাওয়ার মত দিয়েছে।

    প্রসঙ্গত, জয়ন্তী বনগ্রামের বাসিন্দাদের পুনর্বাসন দিতে পারে রাজ্য সরকার, তা আগেই জানা গিয়েছিল৷ বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকা থেকে তাঁদের সরিয়ে রয়‍্যাল বেঙ্গল টাইগারের জন্য উপযুক্ত আবাসভূমি গড়ে তোলার জন্য এই উদ্যোগ বলে জানা যায়৷ জয়ন্তীর বাসিন্দাদের জন্য আধুনিক বসতি গড়ে তোলা পরিকল্পনা রয়েছে বনদফতরের৷ আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মেচপাড়া চা-বাগান সংলগ্ন বিজয়গড় এলাকার ৫০ একর সরকারি জমিতে তাঁদের পুনর্বাসন দেওয়া হবে। ওই এলাকায় আর্থ মুভারের সাহায্যে আগাছা পরিষ্কার, জমি সমতল করার কাজ শুরু হয়েছে।

    এর আগে জেলা স্তরে মনিটরিং কমিটির বৈঠকে পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে আলোচনার পরে পূর্ণাঙ্গ রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানো হয়। পরে কলকাতায় স্টেট লেভেল মনিটরিং কমিটির বৈঠকে অনুমোদন মিললেই আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে জানা গিয়েছিল।ো
  • Link to this news (News18 বাংলা)