• জনতার মুখোমুখি কাকলি! লোকসভার মানুষদের জন্য নয়া কর্মসূচি এনসিপিআই সাংসদের
    প্রতিদিন | ১৯ জুলাই ২০২৬
  • লোকসভা এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে নতুন কর্মসূচির ঘোষণা কাকলি ঘোষ দস্তিদারের। ‘জন সম্পর্ক অভিযান’ নামে নতুন কর্মসূচির কথা ঘোষণা করলেন  করলেন বারাসতের সাংসদ।

    প্রতি রবিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মধ্যমগ্রামের দিকবেড়িয়ায় তাঁর বাসভবনে সাধারণ মানুষের সঙ্গে দেখা করবেন তিনি। এলাকার বাসিন্দারা সমস্যা, অভিযোগ ও পরামর্শ সরাসরি জানাতে পারবেন। শনিবার ফেসবুকে কর্মসূচির ঘোষণা করে কাকলি লেখেন, মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা ও তাঁদের মতামত শোনাই এই উদ্যোগ। তাঁর দাবি, জনসংযোগই গণতন্ত্রের অন্যতম ভিত্তি। মানুষের বক্তব্য শুনেই প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।

    উল্লেখ্য, তৃণমূল ছেড়ে এনসিপিআই-তে যোগ দেওয়ার পর বর্তমানে লোকসভায় দলের চিফ হুইপের দায়িত্বে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার। অন্যদিকে, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সল্টলেকের দলীয় কার্যালয়ে ‘জনতার দরবার’ কর্মসূচি শুরু করেছেন। সেই প্রেক্ষাপটে কাকলির নতুন এই উদ্যোগ রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলে মনে করছে।
  • Link to this news (প্রতিদিন)