• রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশনের কর্মীদেরও বেতন বৃদ্ধি
    আজকাল | ১৯ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্কঃ চলতি বছরের রাজ্য বাজেটে আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন ক্ষেত্রের কর্মীদের বেতন বা মাসিক বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। তবে সেই সময় রাজ্যের জাতীয় স্বাস্থ্য মিশন বা এনএইচএম কর্মীদের বেতন বাড়ানোর নিয়ে কোনও ঘোষণা করেনি বিজেপি সরকার। তবে জুলাই মাসের শুরুতেই মন্ত্রিসভার বৈঠকেএনএইচএম-এ নিযুক্ত কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। এ বার স্বাস্থ্য ভবনের তরফে জারি করা হল বিজ্ঞপ্তি।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেলা থেকে শহর-রাজ্যের সর্বত্রই এনএইচএম অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন এক ধাক্কায় পাঁচ হাজার টাকা বাড়ানো হবে। বর্ধিত বেতন আগামী ১ অগস্ট থেকে বর্ধিত বেতন পাবেন কর্মীরা। এ ক্ষেত্রে চলতি বছরের ৩১ মার্চের আগে কর্মীদের যা বেতন ছিল, তার ভিত্তিতেই বেতন নির্ধারণ করা হবে। খুব শীঘ্রই সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য কেন্দ্রগুলিতে এর জন্য প্রয়োজনীয় তহবিলের অর্থ এবং এ সংক্রান্ত পরবর্তী নির্দেশিকা পাঠানো হবে।

    উল্লেখ্য,জাতীয় স্বাস্থ্য মিশন কেন্দ্রের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের একটি অন্যতম প্রধান স্বাস্থ্য কর্মসূচি। এই প্রকল্পের অধীনে অন্যান্য রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গেও কর্মরত অনেকেই। মুলত, গর্ভবর্তী মহিলাদের চিকিৎসা, যক্ষ্মা, ম্যালেরিয়া, ডেঙ্গু-র মতো নানা সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রকল্পের কর্মীরা। প্রকল্পের অধীনে চুক্তিভিত্তিক চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, ডিটিপি অপারেটর পদে কর্মী নিয়োগ করা হয়।
  • Link to this news (আজকাল)