• রাজ্যে ইতিহাস বইয়ে কী কী বদল আসছে, বড় ইঙ্গিত বিজেপি মন্ত্রীর
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: দেশকে যারা আক্রমণ করেছে, তাদের ‘বীর’ আখ্যা দিয়ে ইতিহাসের পাতায় ঠাঁই দেওয়া হয়েছে। এমনই অভিযোগ করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। আজ, শনিবার শিলিগুড়িতে তিনি বলেন, ‘নিঃসন্দেহে পাঠ্য পুস্তকে ওই ইতিহাস বদলানো হবে। আমাদের দেশ কতটা গর্বের, সেই ইতিহাস পড়ানো হবে পড়ুয়াদের।’

    অন্যায় দেখলেই তার বিরুদ্ধে সরব হওয়ার জন্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আবেদন করেন মন্ত্রী। বলেন, ‘অন্যায় দেখলেই প্রশ্ন করো। সে মন্ত্রী-সান্ত্রী যেই হোন না কেন, শালীনতা বজায় রেখে প্রশ্ন করতেই পারো। তাহলে অন্তত সমাজে আর অধঃপতন হবে না।’
  • Link to this news (বর্তমান)