• আমেদাবাদে বেআইনি কারখানায় বিস্ফোরণে আট জনের মৃত্যু, জখম ৯, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • আমেদাবাদ, ১৮ জুলাই: লাইসেন্স বহু আগে বাতিল হয়ে গিয়েছিল। তার পরেও রমরমিয়ে চলছিল ব্যবসা। শনিবার দুপুরে ভয়াবহ বিপর্যয়! গুজরাতের রাজধানী আমেদাবাদের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত আট জন। জখম আরও ৯। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    সূত্রের খবর, এদিন দুপুর সাড়ে ৩টে নাগাদ শহরের ভাস্তাল এলাকার ওই বাজি কারখানাটিতে বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও র‍্যাফ। জখমদের উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় এল জি হাসপাতালে।

    গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বজনহারা পরিবারের জন্য ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। জখমদের দেওয়া হবে ৫০ হাজার টাকা। ক্ষতিগ্রস্তদের সমস্ত ধরনের সাহায্যের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
  • Link to this news (বর্তমান)