• কেমন আছেন সোনাম ওয়াংচুক? বুলেটিন সফদরজং হাসপাতাল কর্তৃপক্ষের
    বর্তমান | ১৮ জুলাই ২০২৬
  • নয়াদিল্লি, ১৮ জুলাই: সাতসকালে দিল্লি পুলিশের অভিযান। শনিবার যন্তর মন্তর থেকে ‘তুলে’ নিয়ে যাওয়া হয় সোনাম ওয়াংচুককে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২৮ জুন থেকে এখানেই অনশন আন্দোলননে বসেছিলেন তিনি। সোনামকে সফদরজং হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ। প্রশাসনের এই পদক্ষেপে ক্ষোভ উগড়ে দিয়েছেন সোনামের স্ত্রী। পরিবারের অনুমতি ছাড়া আন্দোলনরত সমাজকর্মীর কোনও চিকিৎসা শুরু করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন গীতাঞ্জলি জে অংমো।

    কেমন আছেন বাস্তবের ‘র‌্যাঞ্চো’? তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বিগ্ন বিভিন্ন মহল। এনিয়ে আপডেট দিল হাসপাতাল কর্তৃপক্ষ। জানানো হয়েছে, মোটের উপরে সোনামের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তবে দীর্ঘ অনশনের জেরে দুর্বল হয়ে পড়েছেন তিনি।

    সরকারি বিবৃতিতে সরকারি এই হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘আজ সকালে সোনাম ওয়াংচুককে হাসপাতালে আনা হয়েছিল এবং সকাল ৭টা ৪০ নাগাদ তাঁকে ভর্তি করা হয়। দীর্ঘদিনের অনশন ও ডিহাইড্রেশনের জেরে তিনি দুর্বল হয়ে পড়েছেন। সোনামের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল হলেও পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রয়োজন।’ সমাজকর্মীর পরিবারের তরফে কি এই অনুমতি মিলেছে? সেই বিষয়ে বুলেটিনে কিছু জানানো হয়নি।

    ওয়াংচুককে নিয়ে আসার কিছুক্ষণ আগে থেকেই কার্যত দুর্গে পরিণত হয়েছে সফদরজং হাসপাতাল। মোয়াতেন করা হয়েছে বিশাল পুলিশবাহিনী।
  • Link to this news (বর্তমান)