কী ভাবে ঘটল মুর্শিদাবাদের ভয়াবহ দুর্ঘটনা, হাড়হিম করা তথ্য দিলেন পুলকার চালক
News18 বাংলা | ১৭ জুলাই ২০২৬
শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ। লেভেল ক্রসিং খোলা থাকায় দ্রুতগতিতে আসা একটি ট্রেন ধাক্কা দিয়েছে পুলকার ও সাইকেল আরোহীকে। মৃত্যু হয়েছে এখনও ৩ জনের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। বেসরকারি স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়ে দৈনন্দিন মোসারফ মোল্লা।
কর্ণসুবর্ণের কাছে যদুপুরের এক বেসরকারি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে যান পুলকারে করে মোসারফ। কিন্তু রেলগেট খোলা থাকার কারণেই তিনি গাড়ি চালিয়ে যান। হঠাৎই আবার রেলগেট পড়ে যায়। চোখের সামনেই ঘটে দুর্ঘটনা। গাড়ির মধ্যে দুর্ঘটনায় প্রাণ যায় ছোট্ট ফুটফুটে দুই শিশুর। হাসপাতালের বেডে শুয়ে এখনও আতঙ্কের ছাপ স্পষ্ট আহত গাড়ির চালকের। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আহত বিশ্বেশ্বর মন্ডল, আলিশা খাতুন, ও গাড়ির চালক মোশারফ মোল্লা এরা ভর্তি আছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আরও পড়ুুন: পাকিস্তান থেকে স্বাধীনতা ঘোষণা করল বালোচিস্তান! স্বীকৃত দেশ হতে কী কী শর্ত পূরণ করতে হবে
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গেটম্যানের উদাসীনতায় এই ঘটনা বলেই দাবি স্থানীয়দের। সেই কারণেই কেবিনে তাঁকে আটকে তালাবন্ধ করে দেয় উত্তেজিত জনতা। তাঁদের সাফ দাবি, কড়া শাস্তি দিতে হবে। পরবর্তীকালে বহরমপুর থানার পুলিশ গিয়ে গ্রেফতার করে গেটম্যানকে। ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা।
শুক্রবার সকালের এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত তিন স্কুলপড়ুয়া-সহ মোট চার জনের মৃত্যু হয়েছে। আহত ৫ জন। তার মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, প্রাথমিকভাবে জানা গিয়েছে শুক্রবার সকালে যখন মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে দুর্ঘটনা ঘটে, তখন সিগন্যালিং ব্যবস্থায় কোনও ত্রুটি ছিল না।
সিগন্যাল মেনেই এসেছিল নিমতিতা-কাটোয়া প্যাসেঞ্জার। ইন্টারলকিং গেট পরিচালনায় নিযুক্ত গেটম্যান ও সুপারভাইজারের গাফিলতিতেই এই দুর্ঘটনা। সেই কারণে তাঁদের সাসপেন্ড করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লেভেল ক্রসিং খোলা থাকায় নিমতিতা কাটোয়া প্যাসেঞ্জার ট্রেনটি যাত্রীবাহী গাড়ি ও সাইকেল আরোহী কে ধাক্কা মারে। আহতদের কর্ণসুবর্ণ ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আশঙ্কা জনকদের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের রেফার করা হচ্ছে। তাদের অভিযোগ, গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন বলে গেট বন্ধ করেননি। তার জেরেই এমন মর্মান্তিক দুর্ঘটনা।