৭ বছর ধরে বিবাহবহির্ভূত সম্পর্ক? গলা কেটে খুন করা হল স্বামী, ধৃত প্রেমিক-সহ ৫
News18 বাংলা | ১৬ জুলাই ২০২৬
কিষাণগঞ্জ থেকে নিয়ে এসে বাগডোগরায় খুনের অভিযোগ। নির্জন চাবাগানে মাথা কেটে মৃতদেহ ফেলার ঘটনায় গ্রেফতার ৫। জানা গিয়েছে, প্রেমের সম্পর্কের জেরে নিজের ১০ বছরের বিবাহিত স্বামীকে খুন করল স্ত্রী ও তার সহযোগীরা।
প্রেমিকের সহযোগিতায় পরিচয় আড়াল করতেই দেহ থেকে আলাদা করা হয় মাথা, এমনই অভিযোগ। গত মঙ্গলবার বাগডোগরার হাঁসখোয়া চা বাগানের ৯ নং সেকসনে চা পাতা তোলার সময় একটি মুন্ডুহীন মৃতদেহ দেখতে পান চা শ্রমিকরা। পরবর্তীতে বাগডোগরা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
ঘটনার তদন্ত নেমে খুনের কিনারা করে গ্ৰেফতার মৃতের স্ত্রী-সহ মোট ৫ জন। ধৃতরা হল নিহতের স্ত্রী মমিনা বেগম, প্রেমিক সুদীপ পাল সে বাগডোগরা বাসিন্দা এবং সুদীপের ২ ভাগ্নে নিতাই পাল ও বাপি পাল এবং ভাগ্নের বন্ধু কৌশিক নাথ, তারা তিনজনই জলপাইগুড়ির বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ বছর ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে ছিল নিহতের স্ত্রী। প্রেমের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ায় নিজের স্বামী ইমাম। সেই মতো স্বামীকে সরাতে বিহার রাজ্য থেকে নিয়ে এসে খুনের পরিকল্পনা। প্রেমিকের সহযোগিতায় নিয়ে বিহার থেকে বাগডোগরায় এনে খুন করা হয় ইমাম। নিহত স্ত্রী ও বাগডোগরা বাসিন্দা প্রেমিক সুদীপ পাল খুনের পরিকল্পনা করে বলে জানা গিয়েছে। খুনের পরিকল্পনা ঘটাতে সুদীপ তার নিজের দুই ভাগ্নে ও ভাগ্নের বন্ধুকে নিয়ে আসে। সেই মতো মঙ্গলবার রাতে বাগডোগরা হাঁসখোওয়া চা বাগানে খুনের ঘটনা ঘটানো হয়।
নিহত ইমাম পেশায় তান্ত্রিক এবং সেই তান্ত্রিকের পরিচয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয় বাগডোগরা বাসিন্দা সুদীপ পালের। নিহত ইমামের শ্বশুরবাড়ি শিলিগুড়িতে। বিহারের কিষাণগঞ্জ থেকে সোমবার বিকেলে ফোন করে ইমামকে বাগডোগরা ডাকে সুদীপ। এখনও পর্যন্ত যা পুলিশ সূত্রে খবর জীবত অবস্থা তাকে কুপিয়ে খুন করা হয়। আজ ধৃত ৫ জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। অন্য দিকে, ঘটনাস্থল থেকে ৫ কিঃমিঃ দূরে ফাঁসিদেওয়ার মুন্সিবাড়ি এলাকায় উদ্ধার মৃতের মাথা।