• ‘জনতার দরবারে’ লেকটাউনের নিহত ছাত্রের বাবা, ‘দেখব, ভাবব নয়, কাজ করব’, আশ্বাস শুভেন্দুর
    প্রতিদিন | ১৬ জুলাই ২০২৬
  • মানুষের পাশে দাঁড়িয়ে উন্নয়নের লক্ষ্যে কিংবা সমস্যা সমাধানই প্রথম লক্ষ্য শুভেন্দু প্রশাসনের। বুধবার ‘জনতার দরবার’ শেষের পর আরও একবার নিজেদের অবস্থানই স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২০২৪ সালে লেকটাউনে রহড়া রামকৃষ্ণ মিশনের নিহত ছাত্রের পরিবারের লোকজনের সঙ্গে এদিন দেখা হয় তাঁর। আর তাতরপর মুখ্যমন্ত্রীর দাবি, “দেখব, ভাবব না, কাজ করব-তে বিশ্বাসী।”

    হরিণঘাটার বাসিন্দা সৃঞ্জয় দে। রহড়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। গত ২০২৪ সালের ১৩ এপ্রিল, লেকটাউনে ফ্ল্যাট থেকে নিথর দেহ উদ্ধার হয় তার। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত হয়। পুলিশ জানায়, আত্মহত্যা করেছিল ওই স্কুলছাত্র। বছর দুয়েক কেটে যাওয়ার পরেও নিহতের পরিবারের লোকজনের দাবি, খুন করা হয়েছিল তাকে। এই ঘটনার নেপথ্যে গভীর রাজনৈতিক অভিসন্ধি ছিল বলেই মত নিহর বাবা যদু দে-র। তাঁর দাবি, ওই ছাত্রটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমর্থনে নাকি মতপ্রকাশ করত। আর সে কারণে রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ষড়যন্ত্রে খুন হয় ছেলে। বুধবার সন্তানহারা অভিভাবকরা ‘জনতার দরবারে’ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। যথাযথ তদন্তের দাবি করেন।

    সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, “আমরা শুধু দেখছি, শুনছি নীতিতে চলি না। আমরা করব নীতিতে বিশ্বাসী। দরবারে আসা প্রায় ৮০ শতাংশ সমস্যার সমাধান করতে পেরেছে বিজেপি। আমি নিজে এই পুরো প্রক্রিয়ার তদারকি করছি। আমি এখানে যা বলব। তা কাজে পরিণত হবে। কারণ, মানুষ এখানে বুকভরা প্রত্যাশা নিয়ে আসেন।” এছাড়া এদিন একুশের ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আদালতের নির্দেশে মামলাটি সিবিআইয়ের হাতে যাওয়ার আগেই স্থানীয় পুলিশ তড়িঘড়ি চার্জশিট জমা দিয়ে গোটা বিষয়টি নষ্ট করার চেষ্টা করেছিল।” তবে এই ঘটনায় যুক্ত কাউকেই রেয়াত করা হবে না বলেই আশ্বাস মুখ্যমন্ত্রীর।
  • Link to this news (প্রতিদিন)