• সূর্যপুর গণপিটুনি কাণ্ডে আরও এক সাফল্য, গ্রেপ্তার এক অভিযুক্ত
    বর্তমান | ১৬ জুলাই ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: সূর্যপুর গণপিটুনি কাণ্ডে আরেকটি সাফল্য পেল তদন্তকারী দল। গ্রেপ্তার করা হল আরও এক অভিযুক্তকে। ধৃতের নাম সাকিম লস্কর ওরফে কেলে। এখনও পর্যন্ত ইন্দ্রজিৎ মণ্ডল হত্যা মামলায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল মোট ৮। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, সূর্যপুর এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে তাকে পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানাবেন তদন্তকারী অফিসাররা। এছাড়াও পুলিশ জানিয়েছে, ইন্দ্রজিৎ মণ্ডলকে গণপিটুনির ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে আগামী দিনে আরও গ্রেপ্তার হতে পারে বলেও পুলিশের অনুমান। তদন্তের কাজ অনেকটাই দ্রুত গতিতে চলছে বলে দাবি তদন্তকারী দলের। এই ঘটনার নেপথ্যে জড়িয়ে থাকা প্রত্যেক অভিযুক্তদের কঠোর শাস্তি হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)