দমদম শ্যুটআউট: রাজা খুনে পুলিশের জালে মূল অভিযুক্ত সুমন সহ তিন, এখনও থমথমে এলাকা
বর্তমান | ১৪ জুলাই ২০২৬
বরানগর, ১৪ জুলাই: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে গ্যাংস্টার খুনে বড় সাফল্য পুলিশের। অবশেষ ধরা পড়ল মূল অভিযুক্ত সুমন রায়। ঘটনার পর থেকে নিখোঁজ ছিল সে। এই খুনের ঘটনায় গ্রেপ্তরে হয়েছেন আরো দু’জন। এই ঘটনায় আর কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
চাঞ্চল্যকর এই ঘটনায় সামনে এসেছিল সুমন রায়ের নাম। বিপদ বুঝে গোপন আস্তানায় গা ঢাকা দিয়েছিল কুখ্যাত এই দুষ্কৃতী। যদিও শেষরক্ষা হল না। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে সুমনকে গ্রেপ্তার করল পুলিশ। উত্তর শহরতলির গোপন ডেরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সূত্রের খবর। এই ঘটনায় বাকিদের খোঁজে চলছে তল্লাশি।