• ব্যাগে লক্ষ লক্ষ টাকার সোনার গয়না, হাতে নিয়ে টোটোতে চেপেই আসেন রিষড়া স্টেশন, তারপর গয়না ভর্তি
    News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
  • হুগলির রিষড়ায় ভাইয়ের বাড়ি এসেছিলেন নয়ডার বাসিন্দা বাসন্তী সিং৷ রিষড়া থেকে ফেরার সময় কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার গয়নার ব্যাগ খুইয়েছিলেন তিনি। ঘণ্টাখানেকের মধ্যেই রিষড়া থানার পুলিশের তৎপরতায় ফিরে পেলেন গয়না ভর্তি ব্যাগ।

    সূত্রের খবর, সপ্তাহখানেক আগে দিল্লির নয়ডা থেকে রিষড়ায় ভাইয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন বাসন্তী সিং ও তার ছেলে বিবেক সিং। আজ ভাইয়ের বাড়িতে থেকে ফেরার সময় টোটোয় চেপে রিষড়া স্টেশনে নামেন। টোটোয় প্রায় পাঁচ ছটা ব্যাগ ছিল। একটি ব্যাগ ভুলে যান নামাতে। ট্রেনে উঠতে গিয়ে দেখেন তাঁর হাতে যে সোনার গয়নার ব্যাগটি ছিল সেই ব্যাগটি নেই।

    জানা গিয়েছে, ব্যাগে ছিল কয়েক লক্ষ টাকার মূল্যের বেশ কিছু সোনার গয়না। ব্যাগ খোয়া যেতে সঙ্গে সঙ্গে তিনি তার ভাই উদয় সিংকে ফোন করে সে বিষয় টি জানায়। তিনি থানায় ফোন করে পুরো বিষয়টি জানান। তার জানানোর নির্দিষ্ট তথ্য দিয়ে ব্যাগের খোঁজ দিয়ে শুরু করে রিষড়া থানার পুলিশ।

    জানা যায়, তিনি তার ভাইয়ের বাড়ি থেকে রিষড়া স্টেশনে এসেছিলেন যে টোটো করে, সেই টোটোতেই হয়তো বা ব্যাগটি রয়েছে। ঘণ্টাখানেকের মধ্যেই সিসিটিভি দেখে রিষড়া থানার পুলিশের তৎপরতার সঙ্গে উদ্ধার করে কয়েক লক্ষ টাকা মূল্যের সোনার গয়না ভর্তি ব্যাগ। রিষড়া থানার পুলিশ নির্দিষ্ট প্রমান নিয়ে সেই ব্যাগটি তাদের হাতে তুলে দেন। এত তাড়াতাড়ি সেই মূল্যবান ব্যাগ খুঁজে পেয়ে খুশি নয়ডার বাসিন্দা বাসন্তী সিং। পাশাপাশি পুলিশের এই তৎপরতাকে সাধুবাদ জানান উদয় সিং।
  • Link to this news (News18 বাংলা)