• স্কলারশিপের টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে ৭৫৯ কোটির বেশি... দেখেই চোখ কপালে উঠল ছাত্রের
    News18 বাংলা | ১৩ জুলাই ২০২৬
  • স্কলারশিপের টাকা তুলতে গিয়ে অ্যাকাউন্টে ৭৫৯ কোটির বেশি, হতবাক দিনহাটার ছাত্র। স্কলারশিপের টাকা তুলতে গিয়ে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৭৫৯ কোটি ৬৯ লক্ষ ৫১ হাজার ৯৫১ টাকা ১৬ পয়সা ব্যালেন্স দেখে চমকে ওঠে দিনহাটার বড় আটিয়াবাড়ী এলাকার জোরপাকুড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্র। শনিবার এলাকার একটি গ্রাহক সেবা কেন্দ্রে স্কলারশিপের টাকা তোলার পর ব্যালেন্স চেক করতেই এই বিপুল অঙ্ক দেখতে পায় সে।

    বিষয়টি বুঝতে না পেরে বাড়িতে জানায়। এরপর রবিবার পরিবারের সদস্যদের সঙ্গে দিনহাটা থানায় গিয়ে পুরো ঘটনাটি জানায় ওই পড়ুয়া। ছাত্রটির দাবি, জীবনে এত টাকা কখনও দেখেনি। তার বাবা নীলকান্ত দেবনাথ বলেন, অজানা কারণে অ্যাকাউন্টে এত টাকা দেখায় তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাই নিরাপত্তার স্বার্থে পুলিশের দ্বারস্থ হওয়ার পাশাপাশি বিষয়টি নিয়ে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করবেন।

    এর আগে শনিবার একই দিনে তিন তিনটে এমন ঘটনা ঘটে৷ একটা ফাঁসিদেওয়ায়, বাকি দুটো জলপাইগুঁড়ি ও কোচবিহারে৷ কেউ তুলতে গিয়েছিলেন অন্নপূর্ণা যোজনার টাকা তো কেউ স্কলাপশিপের৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতেই হাত-পা ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়৷ একী! অ্যাকাউন্টে পড়ে রয়েছে কয়েকশো কোটি টাকা! কী করে হল? কোথা থেকে এল এত টাকা?

    এর মধ্যে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের কচুবাড়ি গ্রামের মেহেরুন্নেসা। আজ, শনিবার অন্নপূর্ণা যোজনার টাকা তুলতে গ্রামেরই এক বেসরকারি ব্যাঙ্কের শাখায় যান মহিলা। অ্যাকাউন্ট দেখেই তো দেখে ব্যাঙ্ক কর্মীর পিলে চমকে যাওয়ার জোগাড়! মেহেরুন্নেসার অ্যাকাউন্টে ঢুকেছে ৭৪০ কোটি ৬৮ লক্ষ টাকা! কী ভাবে রাতারাতি অ্যাকাউন্টে এত টাকা এল তা এখনো বুঝে উঠতে পারছেন না কেউই। এই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই ভিড় করে এলাকার মানুষেরা। গোটা ঘটনায় তদন্ত শুরু করে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ।
  • Link to this news (News18 বাংলা)