Big Breaking: ঋতব্রতপন্থী তৃণমূল জেলা সভাপতিদের তালিকা ঘোষণা করল। সেখানেই দেখা গেল বড় চমক। মমতার হাত ছেড়ে ঋতব্রত শিবিরে বীরভূমের অনুব্রত মণ্ডল। তাঁকে বীরভূমের জেলা সভাপতির দায়িত্বে দেওয়া হলো। যখন এই দায়িত্ব দেওয়া হলো, তখন অনুব্রত মণ্ডল বীরভূমেই রয়েছেন। ঋতব্রতপন্থী তৃণমূলের রাজ্য কমিটিতে এলেন শান্তনু সেন।
হাওড়া: অরুণাভ (রাজা) সেন (বাগনানের বিধায়ক)
পশ্চিম মেদিনীপুর: প্রদীপ সরকার
ঘাটাল: সঞ্জয়
বাঁকুড়া: রথীন বন্দ্যোপাধ্যায়
পুরুলিয়া: উজ্জ্বল কুমার
পূর্ব বর্ধমান: রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়
পশ্চিম বর্ধমান: নগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
বীরভূম: অনুব্রত মণ্ডল
ডায়মন্ড হারবার: শুভাশিষ দাশ
সুন্দরবন: গণেশ মণ্ডল
উত্তর কলকাতা: সন্দীপন সাহা
দক্ষিণ কলকাতা: দেবাশিস কুমার
হাওড়া সদর: সৃষ্টিধর ঘোষ
প্রধান মুখপাত্র: প্রসূন বন্দ্যোপাধ্যায়
স্নেহাশিস চক্রবর্তী
আখরুজ্জামান
শান্তনু সেন
সুদীপ রাহা
কোহিনূর মজুমদার
সন্দীপন সাহা
অপূর্ব সরকার (ডেভিড)
এ দিনের বৈঠকে উপস্থিত হয়েছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। আরজিকরে তরুণী ডাক্তার ধর্ষণ ও খুনের মামলায় নাম জড়িয়েছিল তাঁর। তরুণী ডাক্তারের দেহ তড়িঘড়ি অন্ত্যেষ্টি করে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এ দিন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, ওই নির্মল ঘোষকে কোনও সিদ্ধান্ত হয়নি, আলোচনা হয়নি। তবে তিনি এসেছিলেন।
বীরভূমের জেলা সভাপতি হিসেবে তাঁর নাম ঘোষণার পরে অনুব্রত মণ্ডল এই সময় অনলাইনকে বলেন, ‘জেলা সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয়েছে সেটা ভালো তো। এতে খারাপ কিছুই নেই। আমার খুব শরীর খারাপ এখন আর বেশি কিছু বলতে পারব না।’