• অবশেষে মিলল নিখোঁজ ট্রলারের সিগন্যাল, সুস্থ মৎস্যজীবীরা! জানুন লেটেস্ট লোকেশন
    News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
  • মা কালী নামে ট্রলার সমুদ্রে মাছ শিকারের উদ্দেশ্যে বেরিয়েছিল। জুলাই মাসের ২ তারিখ শংকরপুর মৎস্যবন্দর থেকে ট্রলারটি সমুদ্র যাত্রা করে। সমুদ্র যাত্রার ৫-৬ দিন দিন পর থেকেই ওই ট্রলারটির সঙ্গে আর যোগাযোগ করা যাচ্ছিল না। এমত অবস্থায় ট্রলারটিকে খুঁজে পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন শংকরপুর ফিশারমেন এন্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন। জানা যায় ওই ট্রলারে মাঝি সহ মোট ১৬ জন মৎস্যজীবী ছিল। অবশেষে খোঁজ মিলল ওই ট্রলারের। ১১ জুলাই সকালে ওই ট্রলারের খোঁজ পাওয়া গেল। সুস্থ রয়েছেন ট্রলারে থাকা মৎস্যজীবীরা। ট্রলার খুঁজে পাওয়ার পর মৎস্যজীবী সংগঠন প্রশাসন সহ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে।

    শঙ্করপুর থেকে সমুদ্রে মৎস্য শিকারে গিয়ে নিখোঁজ ছিল ১৬ জন মৎস্যজীবী সহ ট্রলার। উদ্বেগ আর চিন্তায় দিন কাটাচ্ছিল পরিবার। অবশেষে স্বস্তি। শনিবার সকালেই এল শুভ খবর। অবশেষে খোঁজ মিলেছে ওই নিখোঁজ থাকা ট্রলারটি। এমনকী সুস্থ রয়েছেন ট্রলারে থাকা সমস্ত মৎস্যজীবীরা। অবশেষে ওই ট্রলারটির সিগনাল পাওয়া গিয়েছে। ট্রলারটির বর্তমান অবস্থা কাকদ্বীপ থেকে দু কিলোমিটার দূরে বাগের চর এলাকায়। ট্রলারটি খুঁজে পাওয়ার পর থেকেই মুখে হাসি ফুটেছে সংগঠনের মৎস্যজীবী ও অন্যান্যদের মুখে। উদ্বেগ কাটিয়ে স্বস্তি ফিরেছে ওই সব মৎস্যজীবী পরিবারের।

    শংকরপুর ফিশারম্যান ফিশ ট্রেডাস অ্যাসোসিয়েশন সম্পাদক স্বদেশ রঞ্জন নায়ক সমস্ত জায়গায় বিষয়টি জানিয়েছেন। জানান, “১১ জুলাই শনিবার সকালে নিখোঁজ ট্রলারটির খোঁজ পাওয়া গিয়েছে। জিপিএস সিগনাল পাওয়া গিয়েছে। ট্রলারটি বাগের চর এলাকায়। দিঘা থেকে পার প্রায় ৮৬ কিলোমিটার দূরে রয়েছে। ট্রলারে থাকা সমস্ত মৎস্যজীবী সুস্থ রয়েছেন। জানা যায় সাইলেন্সার পাইপ দিয়ে জল ঢুকে যায় ইঞ্জিনে। তাতেই ইঞ্জিন বিকল হয়ে যায়। ইলিশ মাছ ধরতে ট্রলারটি সমুদ্র যাত্রা করেছিল। প্রশাসন ট্রলারটি খুঁজে পেতে সাহায্য করেছে। ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে।”

    বর্তমানে ট্রলারটিকে উদ্ধারের জন্য দিঘা থেকে উদ্ধারকারী দল ওই লোকেশনে যাচ্ছে। ট্রলারটির নিখোঁজ খবর আসার পর থেকেই কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে খোঁজ চালাচ্ছিল। উপকূল রক্ষা বাহিনী ও পুলিশ ট্রলারটির খোঁজ চালাচ্ছিল। এমনকী ওই নিখোঁজ টলার খুজে পেতে হেলিকপ্টারে নজরদারি চলছিল সমুদ্রেপৃষ্ঠে। অবশেষে এল সুখবর। খুঁজে পাওয়া গেল শংকরপুর থেকে মাছ শিকারের উদ্দেশ্যে যাওয়া মা কালী নামক ওই ট্রলারটি। হাঁফ ছেড়ে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন মৎস্যজীবী সংগঠনের কর্তা-ব্যক্তিরা।
  • Link to this news (News18 বাংলা)