• চারদিকে খোঁজ, সমুদ্রে মধ্যে রয়েছে কংক্রিকেট স্ল্যাব, কিন্তু শিকলের অন্যদিকে যেটা ছিল সেটা নেই
    News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
  • দক্ষিণ ২৪ পরগনা: সমুদ্রের বুকে ভাসমান বয়া নিখুঁত তথ্য দেয় আবহাওয়ার। সামুদ্রিক তথ্য জোগাড়ের জন্য উপকূল থেকে ৩০ কিমি দূরে বসানো হয় ভাসমান বয়া। এরমধ্যে থাকে বিভিন্ন সেন্সর ও অন্যান্য যন্ত্রাংশ। তাতে ধরা পড়ে আবহাওয়ার চিত্র, ঢেউয়ের চরিত্র সহ আরও একাধিক তথ্য।পোশাকি নাম ওয়েভ রাইডার বয়া।

    ২০২৩ সাল থেকে সেটি নিয়মিত তথ্য পাঠালেও গত ২৯ জুন সমুদ্রের বুক থেকে তথ্য পাঠাচ্ছে না সেটি। সূত্রের খবর ভাসমান বয়াটি একটি মোটা লোহার চেন দিয়ে বাঁধা ছিল। চেনের অন্য প্রান্ত বাঁধা ছিল সমুদ্রের তলদেশে একটি কংক্রিটের বোল্ডারের সঙ্গে। ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশিয়ান ইনফরমেশন সার্ভিসেসের উদ্যোগে এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ও পূর্ব মেদিনীপুরের মৎস্য বিভাগের সহযোগিতায় এই বয়া বসানো হয়েছিল। কিন্তু সেই লোহার চেন কোনোভাবে ছিঁড়ে যাওয়ায় বয়াটি ‘মিসিং’ হয়ে গিয়েছে। এক সপ্তাহ হলে গেলেও খোঁজ মেলেনি সেটির।

    আরও পড়ুন – Yusuf Pathan Under Problem: ইউসুফ পাঠানের সময়সীমা শেষ হয়ে আসছে, হাইকোর্টের নির্দেশিকা নিয়ে কী করবেন

    বিজ্ঞানীদের মতে, এতে যে সেন্সর ও অন্যান্য যন্ত্রাংশ লাগানো ছিল, তার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেত। যা কাজে লাগত মৎস্যজীবীদের। বয়া থেকে তথ্য পাওয়া বন্ধ হতেই সন্দেহ হয়েছিল বিজ্ঞানীদের। সমুদ্রের যে অংশে এটি বসানো হয়েছিল, সেখানে গিয়ে দেখা যায়, সেটি ওখানে নেই।

    নিখোঁজ বয়ার সন্ধান পেতে গবেষণা কেন্দ্রের হায়দ্রাবাদ অফিস থেকে বিজ্ঞানীরা এসেছেন। তিনটি দলে ভাগ হয়ে বকখালি, গঙ্গাসাগর ও কাকদ্বীপে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে বয়ার অবস্থান চিহ্নিত করার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু এখনও খোঁজ মেলেনি সেটির। প্রতিকূল আবহাওয়ার কারণে তাঁরা কেউই সমুদ্রের গভীরে যেতে পারছেন না।

    গবেষণা কেন্দ্রের বিজ্ঞানী ভরত কুমার বলেন, আমরা এখন কোনো সিগন্যাল পাচ্ছি না। আমাদের কাছে যে যন্ত্র আছে, তার মাধ্যমে বয়ার অবস্থান জানার চেষ্টা করছি। মৎস্যজীবীদের কাছে আবেদন জানানো হয়েছে, যদি কেউ ওই বয়া দেখতে পান, তাহলে সেটি উদ্ধার করে নিয়ে আসবেন।

    সুন্দরবনের মৎস্যজীবীদের কাছে বিশেষ আবেদন জানানো হয়েছে ,সমুদ্রে মাছ ধরতে গিয়ে যদি কেউ এই ভাসমান গোলাকার বয়াটি দেখতে পান, তবে সেটি উদ্ধার করে অবিলম্বে যেন গবেষণাকেন্দ্র বা প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। Input- Nawab Mullick
  • Link to this news (News18 বাংলা)