• কারা পিটিয়ে খুন করল ইন্দ্রজিৎ মণ্ডলকে? বারুইপুরে গণপ্রহারের ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৩
    News18 বাংলা | ১১ জুলাই ২০২৬
  • ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের ঘটনায় বড় সাফল্য পুলিশের। গতকাল রাতভর অভিযান চালিয়ে মূল অভিযুক্ত-সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মূল অভিযুক্ত শরিফুল মল্লিককে দিঘা থেকে গ্রেফতার করা হয়। বারুইপুরের শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করা হয় শামীম আলী খানকে। এছাড়া ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে আবু সিদ্দিক সরদারকে। ধৃতদের আজ আদালতে পেশ করা হবে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

    মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন বারুইপুরের গনপ্রহারের ঘটনাতেও শাস্তি পাবে অভিযুক্তেরা৷ শনিবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করেন তিনি৷  সেখানেও তাঁর বাবা-মায়েরা সঙ্গে কথা কথা বলেন তিনি৷ পরে পরিবারের পক্ষ থেকে জানা যায়, তাঁদের হাতে ২৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে৷ তাঁর দাদা বাপি মণ্ডলকে সিভিক ভলান্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে৷ সূর্যপুরের আউটপোস্টে তাঁর পোস্টিং হয়েছে৷ এই সব কিছুর জন্য পুলিশ এবং জেলাশাসকের প্রতি ধন্যবাদ প্রকাশ করেন শুভেন্দু ৷

    প্রসঙ্গত, ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুনের ঘটনায় এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করা হয়েছে। সূর্যপুর আউটপোস্ট পরিদর্শনে এসে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘‘নাম-পরিচয় দেখে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে যাঁরা হেরেছেন তাঁদের হাত, মৌলবাদীদের হাতও থাকতে পারে। নৃশংসভাবে পিটিয়ে মারা হয়েছে। যেমন নির্যাতিতার ঘটনার তদন্ত চলছে এটাও চলবে৷ সরকার পরিবারের দায়িত্ব নিয়েছে৷ বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা ভাতা৷ সব দেখা হচ্ছে৷’’

    ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘(ওঁর) বাবা-মায়ের হাতে ২৫ লক্ষ টাকার চেক দিয়েছি, বড় ছেলেকে চাকরি দিয়েছেন ডিএম সাহেব৷ বাড়িও যে ভেঙে দেওয়া হয়েছিল, তা-ও সংস্কার করে দেওয়া হয়েছে।”
  • Link to this news (News18 বাংলা)