• এবার সরাসরি ঋতব্রতকে নিশানা কুণালের
    আজকাল | ১১ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলের আরও ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট  ফ্রিজ করা হল৷ বিধাননগর কমিশনারেটের তরফে মোট ১২টি ব‍্যাঙ্ক অ‍্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সেই ঘটনা নিয়ে ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কালীঘাট তৃণমূল কংগ্রেস।

    তহবিল তছরূপ মামলার প্রেক্ষিতে PMLA আইনের অধীনে তণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে। ইডির এই অ্যাকাউন্ট ফ্রিজের সিদ্ধান্তের বিরুদ্ধেই ফের মামলা করেছে মমতাপন্থী তৃণমূল।

    আর তৃণমূলের সেই অ‍্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কালীঘাট তৃণমূলকে কটাক্ষ করেছেন ঋতব্রতপন্থীরা। এবার তা নিয়ে পাল্টা সমালোচনায় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। 

    ফেসবুকে কুণাল ঘোষ লেখেন, ''চাটনশিবির কোর্টের পর্যবেক্ষণ নিয়ে নীরব কেন? যে তৃণমূলের যে অ্যাকাউন্ট থেকে যে টাকা নিয়ে দুতিনমাস আগে নিজেরা ভোটে লড়েছে, এখন সেই টাকা নিয়ে অভিযোগ করে অ্যাকাউন্ট বন্ধের অপচেষ্টা কেন??? ভোটে চাটন খরচ করেছে 26/27 লক্ষ টাকা। তার 25 লক্ষ টাকাই  নিজের অ্যাকাউন্টে নিয়েছে পার্টির থেকে। সেটা হজম করে এখন নালিশ???? বালিশচাটন বেইমানের জবাব নেই কেন????? কেন টাকা নিল??? কেন ফেরত দেয়নি??? যে থালায় খায়, চাটন সেখানেই পটি করে।'' (বানান অপরিবর্তিত)

    এদিকে, তৃণমূলের আইনজীবী কিশোর দত্তের দাবি, ‘‘বুধবার প্রেসবিবৃতিতে তথ্য জানিয়েছে ইডি। ৩ অ্যাকাউন্ট যা রাজ্য পুলিশ ফ্রিজ করে সেই ঘটনায় একটা রক্ষাকবচ দিয়েছে হাইকোর্টের অন্য বেঞ্চ। কিন্তু আর্থিক তছরুপ মামলায় ইডি’র নতুন করে অ্যাকাউন্ট ফ্রিজ, সমস্যা বাড়িয়েছে। তাই জরুরি ভিত্তিতে দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি ও শুনানি চাইছি।’’ তৃণমূলকে মামলা দায়ের করার অনুমতি বিচারপতি কৃষ্ণা রাওয়ের। বিচারপতি জানিয়েছেন, সোমবার, ১৩ জুলাই মামলার শুনানি৷

    অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে কর্তৃপক্ষকে ইতিমধ্যেই নোটিস ধরিয়েছে ইডি। বিষয়টি নিয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্য বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করেছেন ব্যাঙ্কের আইনজীবী।

    বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, তিনি নির্দেশ ইতিমধ্যে দিয়েছেন, যখন আবার শুনানি আসবে দেখা যাবে৷ তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কিঞ্চিৎ স্বস্তি পেয়েছে আদি তৃণমূল৷ তৃণমূলের দৈনন্দিন খরচ চালানোর কথা বিবেচনা করে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট৷

    বিচারপতি সৌগত ভট্টাচার্যের পর্যবেক্ষণ, ‘‘এই মুহূর্তে আদালত চিন্তাভাবনা করেই অন্তর্বতী নির্দেশ দিচ্ছে। স্পেশাল অফিসার নিযুক্ত করছে। অনুমতি দিচ্ছে ২ জন সিগনেটারি অথরিটি ৩ অ্যাকাউন্টের চেক পাঠাবে স্পেশাল অফিসারের কাছে। স্পেশাল অফিসার কাউন্টার সই করবে। এরপরই ওই চেক ব্যাঙ্ক এনক্যাশ করবে। দলের দৈনন্দিন খরচ চালানোর জন্যই এই ব্যবস্থাপনা দেখবে স্পেশাল অফিসার।’’
  • Link to this news (আজকাল)