• Ayushman Bharat Card WB: ‘যাঁরা আয়ুষ্মান যোজনার কার্ড পাবেন না তাঁদের জন্য...’, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
    এই সময় | ১১ জুলাই ২০২৬
  • আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা না পেলেও চিন্তা নেই, তাঁদের জন্য থাকছে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। মুর্শিদাবাদে রেজিনগরের সভা থেকে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    কেন্দ্রের প্রকল্প আয়ুষ্মান ভারতে রাজ্যের সংযুক্তির কাজ চলছে। কিন্তু সবাই পাবেন কি না, পেলেও কারা কারা এই সুবিধা পাবেন তা নিয়ে বাসিন্দাদের কেউ কেউ সংশয় প্রকাশ করেছেন। এ দিন বিষয়টি নিয়ে বড় আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    মুখ্যমন্ত্রী বলেন, ‘সাড়ে ৬ কোটির বেশি মানুষকে আয়ুষ্মান যোজনার কার্ড দেব। যাঁরা আয়ুষ্মান যোজনার কার্ড পাবেন না তাঁদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যবিমা যোজনায় ৫ লক্ষ চিকিৎসা ফ্রি দেবো। আগের সরকারের মতো শুধু বাংলায় নয়, গোটা ভারতে যাতে সুবিধা পান, সেই কাজ সরকার করবে।’

    আরাজ্যে পালাবদলের পরেই আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম লেখানোর কথা ঘোষণা করে নতুন বিজেপি সরকার। সেই মতো কাজও শুরু হয়েছে। কিন্তু আগের সরকারের আমলে থাকা স্বাস্থ্যসাথী প্রকল্পের মতোই সবাই আয়ুষ্মান যোজনা প্রকল্পের সুবিধা পাবেন কিনা, তা নিয়ে নানা স্তরে নানা আলোচনা হচ্ছিল। ইতিমধ্যেই ওই প্রকল্পের ফর্মপূরণ এবং কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে।

  • Link to this news (এই সময়)