• ‘রেজিনগরটা দেবেন তো? যা চাইবেন দু’হাত ভরে দেবো...’, কী কী আশ্বাস মুখ্যমন্ত্রীর?
    এই সময় | ১০ জুলাই ২০২৬
  • উন্নয়ন, শান্তি, প্রগতির ইস্যুতে ভোট দেওয়ার ডাক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। ফলতার উদাহরণ নিয়ে রেজিনগর উপনির্বাচনে পদ্ম ফোটাতে বললেন শুভেন্দু অধিকারী। আগামী দুই-আড়াই মাসে রেজিনগরে উপনির্বাচন। তার আগে শুক্রবারের সভা থেকে প্রচারের ঢাক বাজিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের উন্নয়নে নানা কাজ শুরু হয়েছে, সেগুলির উদাহরণ দিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাস, রেজিনগরের উন্নয়নের জন্য কাজ হবে। তাঁর ডাক, ‘রেজিনগরটা দেবেন তো? যা চাইবেন দু’হাত ভরে দেবো...।’

    গত বিধানসভা নির্বাচনে রেজিনগর ও নওদা- ২টি আসন থেকে ভোটে লড়েছিলেন আম জনতা পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীর। পরে নওদা আসনটি রেখে রেজিনগর আসনটি ছেড়ে দেন তিনি। সেই কারণে এই আসনে উপনির্বাচন হবে। ওই আসনে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি। এ বার সেখানেই পদ্ম ফোটানোর ডাক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর।

  • Link to this news (এই সময়)