• তৃণমূল সরকারের দুর্নীতির খোঁজে কমিটি, প্রকাশ করা হবে দপ্তরভিত্তিক শ্বেতপত্র
    বর্তমান | ০৯ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিতিধি, কলকাতা: তৃণমূল সরকারের আমলে লাগাতার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ ছিল তৎকালীন বিরোধী দল বিজেপির। রাজ্যে পালাবদলের পর সদ্য সমাপ্ত বাজেট অধিবেশনে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন রাজ্যের সব দপ্তর ধরে ধরে গত ১৫ বছরে তৃণমূল আমলের দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করবে সরকার। এবার সেই বিষয়ে একধাপ এগোল সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে আর্থিক দুর্নীতিকে খুঁজে বের করে তা শ্বেতপত্র আকারে প্রকাশ করার জন্য মন্ত্রিসভার প্রথম বৈঠক হলো আজ নবান্নে। অর্থমন্ত্রীর স্বপন দাশগুপ্তর নেতৃত্বে তৈরি হল কমিটি। শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়, পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ সহ বেশ কয়েকটি দপ্তরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

    এই শ্বেতপত্র প্রকাশ নিয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে।  বিভিন্ন দপ্তরের সচিবদের থেকে তথ্য ও নথি  চাওয়া হয়েছে। এক প্রকল্পের টাকা (মূলত কেন্দ্রীয় প্রকল্পের টাকা) অন্য কোন কোন খাতে ব্যবহার হয়েছে অথবা সঠিক কাজে ব্যবহার না করে সেই টাকা অপচয় বা অবৈধভাবে সরিয়ে নেওয়া হয়েছে কী না খতিয়ে দেখা হবে। সেই সংক্রান্ত পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে প্রতিটি দপ্তরকে।  এই বৈঠকের মাধ্যমে মমতা সরকারের আমলে দুর্নীতি খুঁজে বার করে শ্বেতপত্র প্রকাশের প্রক্রিয়ার প্রথম ধাপ বলে মনে করা হচ্ছে।   
  • Link to this news (বর্তমান)