• জলে নেমে তলিয়ে গেল তিন শিশু, মর্মান্তিক ঘটনা খেজুরিতে
    এই সময় | ০৯ জুলাই ২০২৬
  • মর্মান্তিক ঘটনা পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। বৃহস্পতিবার সকালে জলে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর। মৃত তিন শিশুর নাম সৃজিত দাস (৯), মধুমিতা দাস (১১) এবং ঊষশী দাস (৭)। বাড়ির কাছেই পুকুরে স্নান করতে নেমে তলিয়ে যায় তিন শিশু। ঘটনায় এলাকায় শোকের ছায়া।

    জানা গিয়েছে, খেজুরির আমজাদনগর এলাকায় একই পরিবারের সদস্য তিন শিশু। এ দিন তিন জন্যেই বৃষ্টির মধ্যে পুকুরে স্নান করার বায়না করেন। পরিবারের দাবি, তাদের পুকুরে নামতে বারণ করা হয়েছিল। এর পরেও বাড়ি থেকে ৫০ মিটার দূরে সবার অলক্ষ্যে পুকুরে নামে। এর পরেই তারা পুকুরের জলে তলিয়ে যায় বলে অনুমান।

    বেশ কিছুক্ষণ তাদের দেখতে না পাওয়ায় খোঁজ শুরু করেন পরিবারের লোকেরা। প্রতিবেশী এক যুবক ওই পুকুরের জলে একজনের দেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে জলে নেমে তাদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

  • Link to this news (এই সময়)