• স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগের পরই অ্যাকশন! ফ্ল্যাটের নামে ৭৪ লক্ষের প্রতারণায় গ্রেপ্তার অভিযুক্ত
    প্রতিদিন | ০৯ জুলাই ২০২৬
  • স্বাস্থ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানাতেই অ্যাকশন! নিউটাউনে ফ্ল্যাট জমি পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। ৭০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ। গ্রেপ্তার প্রতারক। বুধবার রাতে তাঁকে আমহাট্র স্টিট থেকে তাঁকে গ্রেপ্তার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    ধৃতের নাম রবিন দত্ত। তিনি একাধিক ব্যক্তিকে নিউটাউন ও সল্টলেকে ফ্ল্যাট ও বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। আশিস বিশ্বাস নামের এক ব্যক্তির থেকে ৫৪ লক্ষ টাকা নিয়েছেন বলে অভিযোগ। প্রতিশ্রুতি দিয়েছেন সল্টলেকে জমি পাইয়ে দেবেন। পাশাপাশি সল্টলেকের বাসিন্দা সোনালি মুখোপাধ্যায়ের থেকে ১৬ লক্ষ টাকা নিয়েছিলেন বলেও অভিযোগ। বলেছিলেন নিউটাউনে ফ্ল্যাট ও জমি দেবেন। কিন্তু তা হয়নি।

    অভিযোগ তৃণমূল আমলে রবিনের নামে অভিযোগ জানানো হলেও তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ তুলেছেন প্রতারিত ব্যক্তিরা। রাজ্যের পালাবদলের পরই স্বাস্থ্যমন্ত্রী তথা বিধাননগর উত্তরের বিধায়কে শ্বারদত মুখোপাধ্যায়ের কাছে অভিযোগ জানান। তারপরই ব্যবস্থা নেয় পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে রবিনকে। এই ঘটনায় তিনি একা নাকি পিছনে আরও কেউ যুক্ত আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (প্রতিদিন)