• ধারালো অস্ত্রের কোপ, মৃত্যু নিশ্চিত করতে ঢালা হল অ্যাসিড! রানাঘাটে স্বর্ণ ব্যবসায়ী ‘খুনে’ চাঞ্চল্য
    প্রতিদিন | ০৯ জুলাই ২০২৬
  • রানাঘাটে খুন স্বর্ণ ব্যবসায়ী! দোকানের সামনে উদ্ধার রক্তাক্ত দেহ। নৃশংস ভাবে কুপিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কোপানোর পর মৃত্যু নিশ্চিত করতে অ্যাসিড ঢেলে দেওয়ারও অভিযোগ তুলেছে পরিবার। ব্যবসায়ীক শত্রুতার জেরে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পাশাপাশি সোনার গয়না ও প্রায় তিন লক্ষ টাকা নগদ লুটের অভিযোগও তুলেছে পরিবার। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম বিকাশ দাস। বয়স ৪৯। তিনি রানাঘাট মহকুমার ধানতলা থানার আড়ংঘাটার বাসিন্দা। পরিবার জানিয়েছে, বুধবার রাতে দোকানের কাজ শেষ করে, সোনা বন্ধক রাখা এক গ্রাহকের অপেক্ষা করছিলেন। সেই সময় একদল দুষ্কৃতী তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।তারপর মৃত্যু নিশ্চিত করতে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। রাত প্রায় পৌনে ১১টা নাগাদ স্থানীয় এক ব্যবসায়ীর মারফত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের সদস্যরা। সেখানে বিকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

    ঘটনার পর খবর যায় পুলিশে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে মৃত ব্যবসায়ীর কল লিস্ট। কথা বলা হচ্ছে স্থানীয় ব্যবাসায়ীদের সঙ্গে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
  • Link to this news (প্রতিদিন)