• পুত্রবধূকে ধর্ষণ, পণের দাবিতে মারধর! গ্রেপ্তার উত্তরপ্রদেশের ৫৮ বছরের রেলওয়ে ইঞ্জিনিয়র
    প্রতিদিন | ০৭ জুলাই ২০২৬
  • পণের দাবিতে পুত্রবধূর উপর নারকীয় অত্যাচার! দিনের পর দিন পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হল ভারতীয় রেলের এক ইঞ্জিনিয়রকে। ৫৮ বছরের অভিযুক্ত ওই প্রৌঢ়ের নাম মুকেশ কুমার তিওয়ারি। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের লখনউতে। দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়ানোর পর অবশেষে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের নভেম্বর মাসে ছেলে অভিষেক তিওয়ারির বিয়ে দিয়েছিলেন মুকেশ। বিয়ের পর থেকেই পণের দাবিতে পুত্রবধূর উপর শুরু হয় নির্যাতন। শারীরিক হেনস্থার পাশাপাশি যুবতীতে জোর করে মদ খাইয়ে নির্যাতন চালানো হয়। যুবতীর অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ২০ এপ্রিল বাপের বাড়ি থেকে ফেরার পর শ্বশুর মুকেশ তাঁকে মাদক খাইয়ে ধর্ষণ করেন। এরপর তিন দিন ধরে একটি ঘরে বন্দি করে রাখা হয় তাঁকে। সেখানে শারীরিক নির্যাতনের পাশাপাশি দফায় দফায় ধর্ষণ করা হয় বলে অভিযোগ। বন্দি অবস্থাতেই সুযোগ পেয়ে পুলিশে ফোন করে গোটা ঘটনা জানান ওই যুবতী। এরপর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।

    মহিলার আরও অভিযোগ, বিয়ের দিন রাতে তাঁর ননদরা জোর করে তাঁকে মদ খাওয়ান। এর পর সিগারেটের ছ্যাকা দেওয়া হয় তাঁকে। প্রতিবার কপ্রলে মারধর করা হয়। এরপর থেকে পণের দাবিতে লাগাতার নির্যাতন চালানো হয় তাঁর উপর। পুলিশের সাহায্যে উদ্ধার পাওয়ার পর থানায় শ্বশুর-সহ পরিবারের বাকি সদস্যদের বিরুদ্ধে দায়ের হয় মামলা। তদন্তে তথ্যপ্রমাণ সামনে আসার পর গ্রেপ্তারির ভয়ে পালিয়ে যান অভিযুক্ত মুকেশ।

    এতদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন ওই অভিযুক্ত। শনিবার সকালে পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে মুকেশকে আলমবাগ এলাকায় দেখা গিয়েছে। এরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
  • Link to this news (প্রতিদিন)