• সোনার নথ চুরি করে পালাতে গিয়ে ঝোপে ধরা পড়ল চোর, ধাওয়া করল স্থানীয়েরা! তারপরেই...
    News18 বাংলা | ০৭ জুলাই ২০২৬
  • সোনার দোকান থেকে সোনা চুরি করে পালাতে গিয়ে ঝোপ থেকে হাতেনাতে ধরা পরল সেই চোর।দিনের বেলা সোনার দোকানে চুরির চেষ্টা বৃথাই হল চোরের, পুলিশের তৎপরতায় সঙ্গে সঙ্গেই ধরা পড়ল ওই ব্যক্তি।

    স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, সোমবার অন্ডাল মোড়ের উখড়া অন্ডাল রাস্তার পাশে অবস্থিত কুণ্ডু মার্কেটে সোনার দোকানে গ্রাহক সেজে এসে সোনার নাকের নথ চুরি করে পালালো চোর। দোকানদার এবং আশেপাশের মানুষ সঙ্গে সঙ্গেই চোরকে ধাওয়া করে। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে অন্ডাল থানার ওসি প্রীতম পালের নেতৃত্বে পুলিশ বাহিনী । স্থানীয় একটা ঝোপের মধ্যে আত্মগোপন করে থাকা চোরকে পাকড়াও করে পুলিশ ও স্থানীয় লোকজন। ঘটনা প্রসঙ্গে দোকান মালিক শ্রীকান্ত পাল জানান, চোরটি কোথাকার ঠিক জানা নেই, তবে অপরিচিত মুখ। এদিন সকালবেলা গ্রাহক সেজে দোকানে এসে তাকে বলে একটা নাকের সোনার নথ দেখাতে। শ্রীকান্তবাবু বলেন, সোনার নথ তাকে দেখাতেই সঙ্গে সঙ্গেই সেটা হাতে নিয়ে দৌড়ে পালায় চোর। তাকে ধাওয়া করে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ ও স্থানীয় লোকজনের চেষ্টায় ওই লোকটিকে আটক করা হয়েছে।

    কয়েকমাস আগে এক ভয়ঙ্কর চুরির ঘটনা ঘটে৷ সোনার দোকানে সিঁধ কেটে চুরি হয় লুট নগদ ও রুপোর অলংকার। পূর্ব বর্ধমানের গুসকরায় বুধবার গভীর রাতে শহরের ১৬ নম্বর ওয়ার্ডের ধারাপাড়ায় রাস্তার ধারে অবস্থিত একটি জুয়েলারি দোকানে সিঁধ কেটে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোকানের মালিক মহাদেব পাল জানান, দোকানে প্রায় ৭ হাজার টাকা নগদ ছিল, সেই টাকাও লুট হয়েছে। পাশাপাশি বেশ কিছু রুপোর অলংকার চুরি গেছে। বৃহস্পতিবার সকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। এরপর তাঁরা মালিককে খবর দেন। ধাওয়া করে স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ ও স্থানীয় লোকজনের চেষ্টায় ওই লোকটিকে আটক করা হয়েছে।
  • Link to this news (News18 বাংলা)