• আবার উত্তপ্ত বারুইপুর!
    আজকাল | ০৭ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ফুটবল খেলায় জয়কে কেন্দ্র করে ১৭ বছরের কিশোর প্রসেনজিৎ বিশ্বাসকে গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে খুনের অভিযোগ উঠেছে। অভিযোগ, তিন যুবক এই হামলায় জড়িত। খেলার ফলাফলের বদলা নিতেই এই খুন করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।

    ঘটনার প্রতিবাদে বারুইপুর মহকুমা হাসপাতালের সামনে রাস্তা অবরোধ করেন এলাকার বাসিন্দারা। এদিকে, অভিযুক্ত তিনজনকে আটক করে চিকিৎসার জন্য বারুইপুর হাসপাতালে নিয়ে আসে পুলিশ। তাঁদের হাসপাতালে আনা ঘিরে উত্তেজিত জনতা হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় এবং পুলিশ ক্যাম্পে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
  • Link to this news (আজকাল)