• মেদিনীপুরবাসীর জন্য বড় উপহার, দিঘা, কলকাতাগামী ৬টি নতুন সরকারি বাস চালু
    এই সময় | ০৬ জুলাই ২০২৬
  • বড় ঘোষণা করল দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা। দিঘা, কলকাতা যাওয়ার জন্য মেদিনীপুর থেকে একাধিক সরকারি বাস চালু হলো। রাজ্যে পালাবদলের পরে নতুন বাসরুট চালু হচ্ছে। কোথাও কোথাও বাড়ছে বাসের সংখ্যাও। রবিবার থেকে মেদিনীপুর-দিঘা এবং মেদিনীপুর-কলকাতা রুটে মোট ৬টি সরকারি বাস পরিষেবা চালু হলো।

    এর মধ্যে মেদিনীপুর থেকে দিঘা রুটে দু’টি বাস এবং মেদিনীপুর থেকে কলকাতা রুটে চারটি বাস চালু হয়েছে। যাত্রীদের দাবি মেনে এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার উদ্যোগে (SBSTC) বাস পরিষেবাগুলি চালু হয়েছে।

    নতুন বাসগুলি চালু হওয়ায় যাত্রীদের দুর্ভোগ কমবে। মেদিনীপুর সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে এই বাসগুলির উদ্বোধন হয় রবিবার।

    রাজ্যে নতুন সরকার আসার পরে মহিলাদের সরকারি বাসে যাতায়াত সম্পূর্ণ ফ্রি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে জেলায় জেলায় বিভিন্ন রুটে বাড়ছে বাসের সংখ্যাও। সরকারের এই ঘোষণায় খুশি যাত্রীরা।

  • Link to this news (এই সময়)