• নাবালিককে ধর্ষণ, খুনের অভিযোগ! বারুইপুর কাণ্ডে মৃতার বাবাকে কী বললেন মুখ্যমন্ত্রী
    News18 বাংলা | ০৫ জুলাই ২০২৬
  • ১২ বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ। বাড়ি থেকে দূরে পুকুরে দেহ উদ্ধার। ঘটনাটি ঘটে বারুইপুরের ধপধপি ২ পঞ্চায়েতের সূর্যপুর হাট এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত বারুইপুর৷ ক্ষিপ্ত জনতার গণপ্রহারে মৃত্যু আর এক ব্যক্তির৷ শিয়ালদহ-নামখানা লাইনে অবরোধের জেরে প্রায় ঘণ্টাখানেক বন্ধ থাকে ট্রেন চলাচল। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে সড়কও। ঘটনায় মৃতা ছাত্রীর বাবার সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী৷

    প্রাথমিক তদন্তে বারুইপুর থানার পুলিশের সন্দেহ শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নাবালিকাকে। ওই নাবালিকা শনিবার বিকেল ৪ টে থেকে নিখোঁজ ছিল।

    পরিবারের অভিযোগ, খাবার কেনার জন্যই বেরিয়েছিল ওই নাবালিকা। তারপরে চার অভিযুক্ত তাকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এর জেরে রবিবার সকাল থেকে উত্তপ্ত সূর্যপুর হাট এলাকা। দেহ আটকে রেখে বিক্ষোভ উত্তেজিত জনতার।

    বারুইপুরের ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে ফোনে কথা মৃতা ছাত্রীর বাবার মঙ্গলবার ভবানীভবনে যেতে বলেছেন মুখ্যমন্ত্রী যা অভিযোগ রয়েছে সমস্তটাই শুনবেন।

    ধর্ষণ খুনের অভিযোগে বিক্ষোভ-অবরোধ-ভাঙচুর৷ পুলিশ প্রথমে গেলে তাদের ঢিল ছুড়ে মারার অভিযোগ ওঠে উন্মত্ত জনতার বিরুদ্ধে। ঘটনায় আহত বেশ কিছু পুলিশকর্মীও৷ শিয়ালদহ-নামখানা লাইনে অবরোধের জেরে ঘণ্টাখানেক বন্ধ থাকে ট্রেন চলাচল। প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকে সড়কও।

    সূর্যপুরের ঘটনায় এক সন্দেহজনক অভিযুক্তকে গণপ্রহারের ফলে ওই সন্দেহভাজনের মৃত্যু হয়৷ পুলিশের অ্যাকশান রেপিড ফোর্স ঘটনাস্থলে গিয়ে এবং বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের নেতৃত্বে গুরুতর যখন অবস্থায় ওই গুরুতর যখন ব্যক্তিকে উদ্ধার করে বারুইপুর মহকুমা
  • Link to this news (News18 বাংলা)