• ২৪ ঘণ্টা অতিক্রান্ত, অ্যাকোরিয়ামের জলে ডুবে বসে রয়েছেন যুবক, হুলস্থুল হাওড়ার ঘাটে
    এই সময় | ০৪ জুলাই ২০২৬
  • প্রকাণ্ড কাচের বাক্স। জল ভর্তি কানায় কানায়। সেই বাক্সে গোটা শরীরকে ডুবিয়ে বসে রয়েছেন এক ব্যক্তি। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে এ দৃশ্য দেখে হাঁটা থামিয়ে দিচ্ছেন পথচলতি মানুষজন। ভিড় জমতে শুরু করেছে এলাকায়। যুবকের নাম মুকেশ গুপ্তা।

    শুক্রবার দুপুর ১২টা ৫০ মিনিট নাগাদ অক্সিজেন নেওয়ার জন্য একটি বাঁশের নল মুখে লাগিয়ে জল ভর্তি অ্যাকোরিয়ামে ঢুকে বসে থাকেন মুকেশ। মুকেশের বাড়ি সংলগ্ন এলাকাতেই। জানা গিয়েছে, জাতীয় স্তরের সাঁতারের নানান প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছেন মুকেশ। একটি নির্দিষ্ট রেকর্ড গড়ার লক্ষ্যেই তিনি এ ভাবে জলে ডুবে রয়েছেন বলে দাবি পরিবারের। মোট ৩০ ঘণ্টা জলে ডুবে থাকার লক্ষ্যমাত্রা নিয়েছেন তিনি বলে দাবি পরিবারের।

    ছেলের রুদ্ধশ্বাস অভিযানে প্রতি মুহূর্তে ভরসা ও সাহস যোগাতে অ্যাকোয়ারিয়াম পাশেই দাঁড়িয়ে থাকছেন মুকেশের মা। ইতিমধ্যেই প্রায় ২৪ ঘণ্টা অতিক্রান্ত হয়েছে। দীর্ঘক্ষণ জলে ডুবে থাকার জন্য শরীরের বিভিন্ন অংশ সাদা হতে শুরু করেছে। যদিও এই ধরনের ‘স্টান্ট’ করার বিষয়ে কোনও অনুমতি নেওয়া হয়েছে কি না সে ব্যাপারেও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

  • Link to this news (এই সময়)