• রাজ্যে বদলি ১০৮ জন IC, তালিকায় কোন কোন থানা?
    এই সময় | ০৩ জুলাই ২০২৬
  • রাজ্যে একবারে বদলি করা হলো ১০৮ জন IC কে। বারুইপুর, সোনারপুর, নরেন্দ্রপুর, ক্যানিং, ডায়মন্ড, ফলতা বজবজ, নোদাখালির আইসি বদল করা হয়েছে। দিঘা, কাঁথি, তমলুক থানার আইসি-কে বদলি করা হয়েছে। এছাড়াও, ডিআইবি, ডিইবি, রাজ্য ট্র্যাফিক হেডকোয়ার্টারের আইসি বদল হয়েছে।

    বসিরহাট পুলিশ জেলা, হুগলি গ্রামীণের ডিআইবি-র আইসিকে বদলি করা হয়েছে। বদলি হয়েছেন বসিরহাট পুলিশ জেলার সার্কেল ইন্সপেক্টর। শিয়ালদহ জিআরপির আইসি বদলি হয়েছেন।

    বিধাননগর পুলিশ কমিশনারেটের ইলেকট্রনিক কমপ্লেক্স থানার আইসি বদলি হয়েছেন। তাঁকে পাঠানো হয়েছে ঝাড়গ্রামের নয়াগ্রাম থানার আইসি করে। ওই থানার আইসি আসছেন ইলেকট্রনিক কমপ্লেক্স থানায়।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইউনিফর্মড ব্রাঞ্চ এবং আর্মড ব্রাঞ্চ থেকে বদলি করা হয়েছে। দ্রুত দায়িত্বগ্রহণ করতে বলা হয়েছে।

  • Link to this news (এই সময়)