আজকাল ওয়েবডেস্ক: ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতার ধর্মতলার শুক্রবার অনুষ্ঠিত হল ‘নমো সংকল্প ২০২৯’-এর পশ্চিমবঙ্গ সাংগঠনিকের বৈঠক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় নমো সংঘের জাতীয় সভাপতি ড. মনু সিং তোমর। বৈঠকের সভাপতিত্ব করেন সংগঠনের রাজ্য স্তরের প্রবীণ ব্যক্তিত্ব প্রভাস চক্রবর্তী। সভায় উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিরা সঞ্জীব রায়, অমিত বসু, সোহম গোস্বামী, বিপ্লব দত্ত, সৈকত সিকদার।
এদিনের বৈঠকে রাজ্য জুড়ে সংগঠনের ভিত আরও মজবুত করা এবং নতুন কর্মীদের দলে যোগদানের ব্যাপারে জোর দেওয়া হয়। এছাড়াও ২০২৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার যে রূপরেখা তৈরি করেছে তা সকলের সামনে তুলে ধরার কথা আলোচনা করা হয় আজকের বৈঠকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মনু সিং বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের আদর্শ। তাঁর আদর্শে আমরা অনুপ্রাণিত। আমি অনেক কাছ থেকে তাঁকে চিনি। ২০২৯ সালেও তিনিই জয়ী হবেন। এই দেশে রামরাজ্য চলে আসলে আরও কাউকে কোনও চিন্তা করতে হবে না। ২০২৯-কে লক্ষ্য রেখে আজ এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।”
তিনি আরও বলেন, “আজ কোর কমিটির বৈঠক ছিল। সাংগঠনিক দুর্বলত কোথায় রয়েছে, কোথায় আমাদের খামতি রয়েছে সেই নিয়ে আলোচনা হয়।”
তাঁর কথায় বিজেপি রাজনৈতিক সংগঠন। আমরা তাঁদের সহযোগী সংগঠন। বিজেপি কথা দিয়েছিল বাংলার মানুষের জন্য সেই কথা রেখেছে। মানুষের জন্য কাজ করলে বাংলার মানুষের মনে গেঁথে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৯ সালেরও বাংলার মানুষ মোদিজির পাশে থাকবেন।”
‘নমো সংকল্প ২০২৯’ বলতে মূলত ২০২৯ সালের সাধারণ নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির (বিজেপি) লক্ষ্য ও কৌশলকে বোঝায়। যদিও ২০২৯ সালের জন্য আলাদা কোনও দলীয় কর্মসূচি এখনও প্রকাশ করা হয়নি। ২০২৪ সালের ‘সংকল্প পত্র’ (যা ‘মোদীর গ্যারান্টি’ নামেও পরিচিত) এমন বেশ কিছু লক্ষ্য নির্ধারণ করেছে যা ২০২৯ সালের মধ্যে (বা তার পরেও) ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।