• ডিজে মন্তব্যে আপাতত টেনশনেই অভিষেক, এল বড় আপডেট!
    আজকাল | ০৩ জুলাই ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: ডিজে মন্তব্য, তার জেরে গলার স্বরের নমুনা সংগ্রহ। তাতে শান্তি মিলছে না। সব মিলয়ে গলার গেরো কাটছে না অভিষেকের। আপাতত চিন্তা বজায় থাকবেই, আগামী মঙ্গলবার পর্যন্ত। 

    ডিজে মন্তব্য মামলায় ব্যাপক অস্বস্তিতে তৃণমূলের সাংসদ অভিষেক ব্যানার্জি। এই মামলায় সিআইডি'র কাছে হাজিরাও দিয়েছেন তিনি। একইসঙ্গে বিরোধিতা করছেন কন্ঠস্বরের নমুনা সংগ্রহের নির্দেশে। অভিষেকের দাবি, তিনি অস্বীকার করেননি, ওই মন্তব্য তাঁর নয়। তিনি স্বীকার করেছেন। তাহলে কেন কন্ঠস্বরের নমুনা সংগ্রহ?

    ৩০ জুন এই মামলায় তাঁকে বিধাননগর আদালতে হাজিরা দেওয়ার কথা জানানো হয়েছিল। একই সঙ্গে ৩০ জুন অভিষেকের আর্জির শুনানি ছিল আদালতে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন তিনি।  ৩০ জুনের তলবে সাড়াও দেননি তৃণমূল সাংসদ। তাঁকে ৮জুলাই পুনরায় হাজিরা দিতে হবে।

    অন্যদিকে, বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেক ব্যানার্জির আইনজীবীরা। কন্ঠস্বরের নমুনা সংগ্রহ মামলায় দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। যদিও তা খারিজ হয়ে যায়। সূত্রের খবর, আদালত জানিয়েছে, এই মামলার শুনানি হবে না মঙ্গলবারের আগে। মঙ্গলে ফের দৃষ্টি আকর্ষণ করতে হবে। 

    অভিষেকের ডিজে মন্তব্য প্রসঙ্গে উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের এক প্রচারসভায় বিরোধীদের নিশানা করে হুঁশিয়ারির সুরে অভিষেক ব্যানার্জি বলেছিলেন, “আমি দেখব, ৪ তারিখ রাত ১২টার পরে কে বাঁচাতে আসে। এই জল্লাদদের কত ক্ষমতা আছে, আর দিল্লি থেকে কোন বাবা তাঁদের উদ্ধার করতে আসে, সেটাও দেখব। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে, কান ঝালাপালা করে দেব।” তৃণমূলের 'সেকেন্ড ইন কমান্ড'-এর মন্তব্য উস্কানিমূলক বলে অভিযোগ ওঠে। এরপর বাগুইআটির এক বাসিন্দা বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিষেকের ওই মন্তব্যের বিরোধিতা করে এফআইআর দায়ের করেন। বিষয়টির তদন্তভার তুলে দেওয়া হয় সিআইডি-কে।

     
  • Link to this news (আজকাল)