• মাসের প্রথমেই রাজ্যের মন্ত্রিসভার বৈঠক, নেওয়া হল একাধিক সিদ্ধান্ত
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ বৃহস্পতিবার নবান্নে ছিল রাজ্যের মন্ত্রিসভার বৈঠক। রাজ্যের কাজের অগ্রগতি নিয়ে শ্বেত পত্র প্রকাশ করবে রাজ্য সরকার। একই সঙ্গে শ্বেতপত্র প্রকাশ হবে রাজ্যে আসা বিনিয়োগ নিয়েও। এমনই সিদ্ধান্ত নেওেয়া হয় আজ মন্ত্রিসভায়।  তার পাশাপাশি নেওয়া হয়  আরো বেশ কিছু সিদ্ধান্ত। কী কী দেখে নেওয়া যাক এক নজরে।

    ১. মন্ত্রিসভা পশ্চিমবঙ্গ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং স্থানীয় কর্তৃপক্ষ (কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণ) আইন, ১৯৮০ অনুযায়ী প্রতিষ্ঠিত প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রণ করার জন্য বাঁকুড়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, ২০২৬ পেশ করার অনুমোদন দিয়েছে।

    ২. মন্ত্রিসভা বিভিন্ন জেলার জলপাইগুড়ি, দার্জিলিং, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, মালদা প্রভৃতি আটটি পৌরসভায় সড়ক নির্মাণ, সীমান্ত বেড়া নির্মাণ, রাস্তা তৈরি ইত্যাদির মতো বিভিন্ন উদ্দেশ্যে ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন বর্ডার সিকিউরিটি ফোর্স এবং সংশ্লিষ্ট সীমা বলের অনুকূলে ৫৪.২৪৮৫ একর সরকারি ন্যস্ত জমি স্থায়ীভাবে হস্তান্তরের প্রস্তাব অনুমোদন করেছে।

    ৩. কোচবিহার এবং বাঁকুড়া জেলায় একটি করে ৩৩/১১ কে.ভি. সাব-স্টেশন স্থাপনের জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনুকূলে যথাক্রমে ০.৫৫ একর এবং ১.৫ একর সরকারি ন্যস্ত জমি দীর্ঘমেয়াদি বন্দোবস্তে মন্ত্রিসভা অনুমোদিত হয়েছে।

    ৪. মন্ত্রিসভা মেডিকেল বেনিফিট স্কিমের অধীনে স্যাটেলাইট ডিসপেনসারি নির্মাণের জন্য ভারত সরকারের অধীনস্থ এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন এর অনুকূলে পশ্চিম মেদিনীপুর জেলায় ০.৪০৪০ একর সরকারি জমির দীর্ঘমেয়াদি বন্দোবস্তে অনুমোদন দিয়েছে।

    ৫. মন্ত্রিসভা মালদা জেলার জগৎ নবাবগঞ্জ বিদ্যালয় স্থাপনের উদ্দেশ্যে নবাব বিদ্যালয় সমিতির অনুকূলে ১১.০০ একর সরকারি ন্যস্ত জমির দীর্ঘমেয়াদি বন্দোবস্ত ক্যাবিনেট অনুমোদন করেছে।

    ৬. রেকর্ড অফ রাইটস (খতিয়ান) এবং প্লট ইনফরমেশন (জমির তথ্য) ডিজিটাল কপি পাওয়ার জন্য আবেদন ফি এবং প্রমাণীকরণ ফি মকুবের উদ্দেশ্যে বেঙ্গল রেকর্ডস ম্যানুয়াল-১৯৪৩-এর বিধি সংশোধন মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে।

    ৭. মন্ত্রিসভা আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, মালদা, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং সিটি সেশন কোর্ট, কলকাতায় একটি করে মোট ০৯টি ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন এবং পরবর্তীতে ৩৬টি পদ সৃষ্টি ও তা পূরণের অনুমোদন দিয়েছে ক্যাবিনেট।

    ৮. ‘দ্য ইউনিভার্সিটি সিভিল কোর্ট, ওয়েস্ট বেঙ্গল, ২০২৬’ (অমেন ডেভেলপমেন্ট বিধি, পশ্চিমবঙ্গ, ২০২৬) নামক খসড়া বিধি পরীক্ষা করার জন্য কমিটি গঠনের প্রস্তাব মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত হয়েছে।

    ৯. সমস্ত সড়ক ও সেতু নির্মাণ এবং আনুষঙ্গিক কাজের জন্য ‘PWD (NH) Schedule of Rates’-কে সাধারণ বা অভিন্ন ‘Schedule of Rates’ (SoR) হিসেবে এবং এই দপ্তরের NH উইং-সহ পূর্ত দপ্তর দ্বারা সম্পাদিত ভবন নির্মাণ কাজের জন্য ‘CPWD Schedule of Rates (DSR)’-কে গ্রহণ করার বিষয়টি মন্ত্রিসভা অনুমোদিত হয়েছে।

    ১০. মন্ত্রিসভা “দ্য ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন অফ বার্থ অ্যান্ড ডেথস (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬” (পশ্চিমবঙ্গ জন্ম ও মৃত্যু নিবন্ধন (সংশোধনী) বিধিমালা, ২০২৬)-এর খসড়াও অনুমোদন করেছে, যা জন্ম ও মৃত্যু নিবন্ধন, রেকর্ডের ডিজিটাল রক্ষণাবেক্ষণ, সংশোধন প্রদান, বিলম্বিত নিবন্ধন, আপিল প্রক্রিয়া এবং নির্দিষ্ট ফর্মের সংশোধন সম্পর্কিত বেশ কয়েকটি নতুন বিধান চালু করেছে।

    ১১. মন্ত্রিসভা ২০২৬ সালের ১লা আগস্ট থেকে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কর্মরত আশাকর্মীদের (কন্ট্রাক্ট) মাসিক পারিশ্রমিক প্রতি মাসে ৫,০০০/- টাকা বৃদ্ধির অনুমোদন দিয়েছে।

    ১২. মন্ত্রিসভা কেন্দ্র সরকারের প্রকল্প “বিকশিত ভারত—গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড অধিকারিতা মিশন (গ্রামীণ): ভিভি জি রাম জি স্কিম, পশ্চিমবঙ্গ, ২০২৬” বাস্তবায়নের জন্য ক্যাবিনেট অনুমোদন করেছে।
  • Link to this news (বর্তমান)