• আদালত চত্বরে দেবরাজকে লক্ষ্য করে ডিম বৃষ্টি, পড়ল পুলিশের গায়ে-গাড়িতেও
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গতকাল অর্থাৎ বুধবার পুরুলিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে। তাঁকে গ্রেপ্তার করে বেঙ্গল এসটিএফ। এরপর আজ, বৃহস্পতিবার তাঁকে বারাসত আদালতে তোলার জন্য নিয়ে যাওয়া হয়। আদালত চত্বরে পুলিশের গাড়ি থেকে তাঁকে নামানোর পরই ক্ষোভে ফেটে পড়েন কয়েকজন। নিরাপত্তা স্বার্থে অবশ্য কালো কাঁচের গাড়িতেই তাঁকে নিয়ে আসা হয়েছিল। তৃণমূল নেতাদের উপরে ডিম ছোঁড়ার ঘটনায় আগেই কড়া বার্তা দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেই মতো কড়া নিরাপত্তা ব্যবস্থাও নিয়েছিল কলকাতা পুলিশ। কিন্তু তাতেও লাভ হয়নি। 

    জানা গিয়েছে, এদিন আদালত চত্বরে তাঁকে দেখার জন্য আগে থেকেই কৌতুহলী বেশ কয়েকজন সেখানে অপেক্ষা করছিলেন। তাঁদের হাতে ছিল ডিমও। পুলিশের গাড়ি থেকে কালো টুপি পরে নামেন দেবরাজ। এরপরই তাঁকে লক্ষ্য করে ডিম বৃষ্টি হয় বলে অভিযোগ। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় পুলিশের গাড়িতেও একাধিক ডিম এসে পড়ে। পাশাপাশি কয়েকজন পুলিশ কর্মীর গায়েও ডিম লাগে। এই অপ্রীতিকর অবস্থার মধ্যেই তাঁকে নিয়ে কোনওরকমে আদালতে ঢুকে পড়েন পুলিশ কর্মীরা। জানা গিয়েছে, ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। 

     
  • Link to this news (বর্তমান)