• গুড়িয়ে দেওয়া হল শওকাত মোল্লার ছেলের বেয়াইনি ক্যাফে
    বর্তমান | ০৩ জুলাই ২০২৬
  • কলকাতা: ক্যানিংয়ের মাতলা নদীর চর দখল করে ক্যাফে তৈরি করেছিল শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। ক্যানিং পূর্বের মৌখালী সেতু সংলগ্ন মাতলা নদীর চর দখল করে এই ‘ক্যাফে অরণ্যের কূলে’ তৈরির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। কয়েকদিন আগেই প্রশাসনের তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছিল ২৯ তারিখের মধ্যে ভেঙে ফেলতে হবে ক্যাফেটি। এই নোটিশ পাওয়ার পরেই ক্যাফের জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় স্থানীয় সূত্রে খবর। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে ক্যাফেটি ভাঙা হয়নি। আর তাই আজ সকালেই ক্যাফে ভাঙার কাজ শুরু করে প্রশাসনিক কর্তারা। বুলডোজার দিয়ে প্রথমে ভাঙা হয় ক্যাফের গেট। এরপর একে একে ভাঙা হয় অবৈধ এই ক্যাফের বিভিন্ন অংশ। 

    ক্যানিং ২ -এর বিডিও অভিনন্দন ঘোষের উপস্থিতিতে সকাল থেকেই চলে এই ক্যাফে ভাঙার কাজ। অভিযোগ ছিল সরকারি জমি জবরদখল করে ক্যাফে তৈরি করেছিলেন শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লা। ক্যাফেটি তৈরি হয় শওকত মোল্লা যখন এলাকার বিধায়ক সেই সময়। অবৈধ ক্যাফেটিতে ছিল থাকার ব্যাবস্থাও। 
  • Link to this news (বর্তমান)