• হাজির 'ফুটানিগঞ্জের মহেশ'-এর অফিসিয়াল পোস্টার, কোথায়-কবে আসছে এই সিনেমা
    eTV Bharat | ০২ জুলাই ২০২৬
  • কলকাতা, 2 জুলাই: পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় নিয়ে আসছেন তাঁর নতুন ওয়েব ফিল্ম 'ফুটানিগঞ্জের মহেশ'। হাজির হয়েছে অফিসিয়াল পোস্টার। এই নতুন ছবির পোস্টারের মাধ্যমে দর্শক পেলেন বাংলার মাটির গন্ধে ভরা এক আবেগঘন গল্পের প্রথম ঝলক। পোস্টারটি ছবির গ্রামীণ আবহকে সুন্দরভাবে তুলে ধরার পাশাপাশি মানবিক সম্পর্ক, স্বপ্ন, সংগ্রাম এবং সমকালীন সমাজবাস্তবতার এক গভীর আখ্যানের ইঙ্গিত বহন করছে।

    ক্যামেলিয়া প্রোডাকশন্সের ব্যানারে রূপা দত্তর প্রযোজনায় ‘ফুটানিগঞ্জের মহেশ’-এ অভিনয় করেছেন অনুরাধা মুখোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, অর্ণ মুখোপাধ্যায়, প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্য়ায়, লোকনাথ দে-সহ আরও একঝাঁক অভিনেতা, যাঁদের অভিনয় ছবিটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দেবে বলেই প্রত্যাশা নির্মাতাদের। পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায়ের পরিচালনায় নির্মিত এই ওয়েব ফিল্মটি বাস্তবধর্মী গল্প, জীবন্ত চরিত্র এবং আবেগময় মুহূর্তের মাধ্যমে দর্শকের হৃদয় স্পর্শ করবে বলেই আশা করা হচ্ছে। গ্রামীণ বাংলার আত্মাকে ধারণ করেও ছবিটি এমন এক সর্বজনীন গল্প তুলে ধরবে, যার সঙ্গে সহজেই নিজেদের খুঁজে পাবে দর্শক।

    পরিচালক সায়ন্তন মুখোপাধ্যায় বলেন, "‘ফুটানিগঞ্জের মহেশ’ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প ‘মহেশ’ থেকে অনুপ্রাণিত-একটি গল্প, যা ছোটবেলা থেকেই আমাদের সঙ্গে থেকে গিয়েছে। বহুদিন ধরেই এই গল্পটিকে পর্দায় নিয়ে আসার ইচ্ছে ছিল। কিন্তু জানতাম, এটি অত্যন্ত কঠিন একটি কাজ, বিশেষ করে যখন জানি ঋত্বিক ঘটকও একসময় এই গল্প নিয়ে কাজ করার চেষ্টা করেছিলেন। লেখক অর্কদীপ নাথ যখন ‘মহেশ’-এর সঙ্গে কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব হরিমাধব মুখোপাধ্যায়ের জীবনকে মিলিয়ে এই অনন্য ব্যাখ্যাটি শোনান, আমি গভীরভাবে অনুপ্রাণিত হই। ক্যামেলিয়া প্রোডাকশন্স এবং নীলরতন দত্ত একই রকম উৎসাহ দেখান, আর আমাদের সেই যৌথ ভাবনা থেকেই তৈরি হয়েছে ‘ফুটানিগঞ্জের মহেশ’। এই ছবিটি নিয়ে আমি সত্যিই "

    অফিসিয়াল পোস্টার প্রকাশের পর থেকেই ‘ফুটানিগঞ্জের মহেশ’কে ঘিরে বাংলা বিনোদনপ্রেমীদের মধ্যে কৌতূহল ও প্রত্যাশা বাড়তে শুরু করেছে, তা সামাজিক মাধ্যমে চোখ রাখলেই স্পষ্ট বোঝা যায়। সায়ন্তন নির্মিত এই ওয়েব ফিল্ম ফ্রাইডে ওটিটি প্ল্যাটফর্মে প্রিমিয়ার হবে। ছবিটির মুক্তির দিনক্ষণ খুব শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে প্রযোজনা সংস্থার তরফে।
  • Link to this news (eTV Bharat)